Monday, September 7, 2026
27 C
Dhaka

পুরোনো ফোনে অ্যানটেনা থাকলেও নতুন ফোনে কেন নেই

আধুনিক মোবাইল ফোনে আর আগের মতো দৃশ্যমান অ্যানটেনা দেখা যায় না। একসময় মোবাইল ফোনের ওপরে ছোট ধাতব অ্যানটেনা থাকত, যা সিগন্যাল গ্রহণ ও পাঠানোর কাজে ব্যবহৃত হতো। প্রযুক্তির অগ্রগতির ফলে বর্তমানে স্মার্টফোনে উচ্চগতির ইন্টারনেট, ভিডিও কল, ডেটা আদান–প্রদানসহ নানাবিধ কাজ একসঙ্গে সম্পন্ন হয়। এসব সুবিধা নিশ্চিত করতে সিগন্যাল প্রযুক্তিতেও বড় ধরনের পরিবর্তন এসেছে।

বিশেষজ্ঞদের মতে, ফোনের অ্যানটেনার আকার নির্ভর করে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল তরঙ্গের কম্পাঙ্কের ওপর। প্রতিটি তারহীন যোগাযোগ ব্যবস্থায় নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয়, যার মাধ্যমে তথ্য পরিবহন হয়। বিদ্যুৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্রের পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে এসব তরঙ্গ তৈরি হয় এবং অ্যানটেনা সেই তরঙ্গ গ্রহণ করে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এমআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লিজং ঝেং ব্যাখ্যা করেন, অ্যানটেনার ভেতরের ধাতব তার চার্জিত ইলেকট্রনের গতির মাধ্যমে তরঙ্গ শনাক্ত করে এবং সেগুলোকে ব্যবহারযোগ্য সংকেতে রূপ দেয়। অ্যানটেনার আকার এমনভাবে নির্ধারণ করা হয় যেন তা নির্দিষ্ট তরঙ্গের অংশ ধরতে পারে।

১৯৯০-এর দশকের শুরুর দিকে ব্যবহৃত মোবাইল সিগন্যালের কম্পাঙ্ক ছিল তুলনামূলক কম, প্রায় ৯০০ মেগাহার্জ। এ ধরনের তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় সেগুলো ধরতে লম্বা অ্যানটেনার প্রয়োজন পড়ত। ফলে পুরোনো মোবাইল ফোন ও রেডিওতে বাহিরে দৃশ্যমান অ্যানটেনা দেখা যেত। পরবর্তী সময়ে ২ গিগাহার্জ বা তার বেশি কম্পাঙ্কের তরঙ্গ চালু হয়, যা দ্রুতগতির ডেটা পরিবহনে সক্ষম এবং ভেদনক্ষমতাও বেশি।

উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় বড় অ্যানটেনার আর প্রয়োজন পড়ে না। বর্তমানে মোবাইল ফোনের ভেতরের কাঠামোতেই চিকন ধাতব তার বসানো থাকে, যা ফোনের খোলসের মধ্যেই লুকানো থাকে। এই অভ্যন্তরীণ অ্যানটেনাই চারপাশের সিগন্যাল গ্রহণ ও প্রেরণের কাজ সম্পন্ন করে। ফলে বাহিরে আলাদা অ্যানটেনা না থাকলেও আধুনিক স্মার্টফোনে শক্তিশালী নেটওয়ার্ক সংযোগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img