Thursday, September 17, 2026
27 C
Dhaka

ইউরোপার বরফের নিচে লুকিয়ে থাকা সমুদ্রের রহস্য

বৃহস্পতি গ্রহকে বলা হয় সৌরজগতের সবচেয়ে বিশাল গ্যাসীয় দানব। এই গ্রহের চারদিকে ঘুরছে চারটি গুরুত্বপূর্ণ উপগ্রহ—আইও, ইউরোপা, গ্যানিমিড ও ক্যালিস্টো। ১৬১০ সালে বিজ্ঞানী গ্যালেলিও গ্যালেলি প্রথম এগুলো আবিষ্কার করেন বলেই এগুলো গ্যালিলিয়ান উপগ্রহ নামে পরিচিত। আকার, গঠন ও পরিবেশগত বৈচিত্র্যের কারণে এই চারটি উপগ্রহ দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এই চারটির মধ্যে আইও ও ইউরোপা সবচেয়ে বেশি আলোচিত। কারণ এদের স্বভাব একেবারে বিপরীত। আইও হলো সৌরজগতের সবচেয়ে আগ্নেয়গিরিপ্রবণ উপগ্রহ। এর পৃষ্ঠে প্রায় সারাক্ষণই লাভা উদ্গীরণ ঘটে। অন্যদিকে ইউরোপা শান্ত ও শীতল, যার পুরো পৃষ্ঠ বরফে ঢাকা। বিজ্ঞানীদের ধারণা, এই বরফের নিচে বিশাল এক তরল পানির সমুদ্র লুকিয়ে আছে, যেখানে পৃথিবীর সব মহাসাগরের চেয়েও বেশি পানি থাকতে পারে।

একই গ্রহের উপগ্রহ হয়েও কেন এমন বিপরীত বৈশিষ্ট্য তৈরি হলো—এই প্রশ্নের উত্তর খুঁজতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের একদল গবেষক কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে কোটি কোটি বছর আগের বৃহস্পতির পরিবেশ বিশ্লেষণ করেছেন। গবেষণায় দেখা গেছে, বৃহস্পতি যখন গঠনের প্রাথমিক পর্যায়ে ছিল, তখন এটি বর্তমানের তুলনায় অনেক বেশি উত্তপ্ত ও উজ্জ্বল ছিল।

গবেষকদের মতে, আইও জন্ম নিয়েছিল বৃহস্পতির একেবারে কাছাকাছি অঞ্চলে। তখনকার তীব্র তাপে সেখানে পানি জমাট বাঁধার সুযোগই তৈরি হয়নি। ফলে আইও শুরু থেকেই ছিল শুষ্ক, পাথর ও ধাতুসমৃদ্ধ একটি উপগ্রহ। অর্থাৎ আইও কোনো সময় পানি হারায়নি, বরং এটি জন্ম থেকেই পানি-বিহীন ছিল।

অন্যদিকে ইউরোপা বৃহস্পতি থেকে তুলনামূলক নিরাপদ দূরত্বে তৈরি হয়েছিল। এই দূরত্বে তাপমাত্রা এমন ছিল যে বরফ ও পানি টিকে থাকতে পেরেছে। তাই ইউরোপার ভেতরে জন্মকাল থেকেই পানি ও বরফের আধিক্য তৈরি হয়, যা পরবর্তীতে বিশাল সমুদ্রের রূপ নেয়।

আইও এত উত্তপ্ত আর ইউরোপার বরফের নিচে পানি কীভাবে তরল থাকে—এই দুই প্রশ্নের উত্তরও একই সূত্রে মিলেছে। বৃহস্পতির শক্তিশালী মহাকর্ষ বল আইও ও ইউরোপার ওপর ক্রমাগত প্রভাব ফেলে। এদের কক্ষপথ পুরোপুরি গোল নয়, বরং সামান্য ডিম্বাকৃতির। ফলে কখনো বৃহস্পতির কাছে এলে টান বাড়ে, আবার দূরে গেলে সেই চাপ কমে যায়। এই টানা ও ছাড়ার প্রক্রিয়াকে বলা হয় টাইডাল ফ্লেক্সিং।

এই টানাপোড়েনের কারণে উপগ্রহগুলোর অভ্যন্তরে পাথরের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয় এবং তাপ উৎপন্ন হয়। আইও যেহেতু বৃহস্পতির সবচেয়ে কাছে, তাই সেখানে তাপের মাত্রা অত্যন্ত বেশি। ফলে ভেতরের পাথর গলে লাভা হয়ে বেরিয়ে আসে। ইউরোপা তুলনামূলক দূরে থাকায় তাপ কম হলেও তা বরফ গলিয়ে তরল পানি ধরে রাখার জন্য যথেষ্ট।

গবেষণায় গ্যানিমিড ও ক্যালিস্টোকে অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ এই দুটি উপগ্রহ বৃহস্পতি থেকে অনেক দূরে অবস্থান করায় সেখানে তাপ ও মহাকর্ষীয় প্রভাব তুলনামূলকভাবে কম। ফলে এরা অধিকাংশ সময় বরফে জমে থাকা শান্ত ও স্থিতিশীল জগত হিসেবে বিবেচিত।

ইউরোপার বরফের নিচে থাকা সম্ভাব্য সমুদ্রে প্রাণের অস্তিত্ব আছে কি না, তা জানার জন্য নাসা ইউরোপা ক্লিপার মিশন পাঠিয়েছে। মহাকাশযানটি ২০৩০ সালের এপ্রিল মাসে ইউরোপার কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এরপর কয়েক বছর ধরে এটি উপগ্রহটির চারপাশে ঘুরে কাছ থেকে পর্যবেক্ষণ চালাবে এবং সেখানে প্রাণবান পরিবেশের সম্ভাবনা অনুসন্ধান করবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img