Tuesday, September 29, 2026
27.7 C
Dhaka

গরম কড়াইয়ে পানি লাফানোর পেছনের বৈজ্ঞানিক রহস্য

রান্নার সময় অনেকেই গরম কড়াইয়ে সামান্য পানি ছিটিয়ে তাপমাত্রা পরীক্ষা করেন। আশ্চর্যের বিষয় হলো, খুব বেশি গরম কড়াইয়ে পড়লে পানি সঙ্গে সঙ্গে বাষ্পে পরিণত না হয়ে মুক্তার মতো গোল আকার নিয়ে লাফাতে থাকে। কখনো কখনো পিংপং বলের মতো এদিক–সেদিক ঘুরে বেড়ায়। সাধারণত ১০০ ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটে বুদবুদ তৈরি হয় এবং বাষ্পে পরিণত হয়। কিন্তু পাত্রের তাপমাত্রা যখন আরও অনেক বেশি বেড়ে যায়, তখন পানির আচরণ সম্পূর্ণ ভিন্ন হয়ে ওঠে। প্রায় ১৯৩ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় এই অদ্ভুত ঘটনা চোখে পড়ে।

অত্যন্ত উত্তপ্ত পৃষ্ঠে পানির ফোঁটা পড়লে ফোঁটার নিচের অংশ মুহূর্তেই বাষ্পে রূপান্তরিত হয়। এই বাষ্প পানির চারপাশে এক ধরনের অদৃশ্য আবরণ তৈরি করে। ফলে পানি সরাসরি গরম ধাতব পৃষ্ঠের সংস্পর্শে আসে না। বাষ্পের স্তরটি তাপ পরিবহণে দুর্বল হওয়ায় তাপ খুব ধীরে পানিতে পৌঁছায়। এর ফলে পানির ফোঁটা দ্রুত ফুটে না গিয়ে কিছু সময় ভেসে থাকে এবং লাফাতে থাকে।

এই বাষ্পের স্তরের কারণে পাত্রের সঙ্গে পানির ঘর্ষণ প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে। তাই ফোঁটাটি সহজেই নড়াচড়া করতে পারে এবং কড়াইয়ের ভেতরে ঘুরে বেড়ায়। ধীরে ধীরে বাষ্প শোষণ করে পানি বাষ্পীভূত হয়, কিন্তু তাৎক্ষণিকভাবে শুকিয়ে যায় না। এই পুরো প্রক্রিয়াকে বলা হয় লিডেনফ্রস্ট প্রভাব।

জার্মান বিজ্ঞানী জোহান গটলব লেইডেনফ্রস্ট ১৭৫৬ সালে প্রথম এই ঘটনার ব্যাখ্যা দেন। যে নির্দিষ্ট তাপমাত্রায় এই প্রভাব শুরু হয়, তাকে বলা হয় লিডেনফ্রস্ট বিন্দু। কোন তরলে এই বিন্দু কত হবে, তা নির্ভর করে তরলের ধরন, ফোঁটার আকার এবং পাত্রের পৃষ্ঠের উপাদানের ওপর। সব তরলের ক্ষেত্রে একই তাপমাত্রায় এই ঘটনা ঘটে না। পানির ক্ষেত্রে বিশুদ্ধ পানি ও তামার পাত্র ব্যবহার করলে প্রায় ২৫৭ ডিগ্রি সেলসিয়াসে এই প্রভাব দেখা যেতে পারে, আবার গ্লিসারল বা অ্যালকোহলের ক্ষেত্রে তুলনামূলক কম তাপমাত্রায় এটি শুরু হয়।

শুধু পানি নয়, বিভিন্ন তরল পদার্থেও এই প্রভাব লক্ষ্য করা যায়। এমনকি তরল নাইট্রোজেনের মতো অত্যন্ত ঠান্ডা পদার্থ সাধারণ কক্ষ তাপমাত্রায় পড়লেও একই ধরনের আচরণ দেখা যায়, কারণ তার স্ফুটনাঙ্ক অনেক কম। গবেষকেরা গত দুই দশক ধরে এই প্রভাবের নির্ভরযোগ্য তাত্ত্বিক মডেল তৈরির চেষ্টা করছেন। তরলের প্রকৃতি, পাত্রের গঠন ও উপাদান বদলে বিভিন্ন ধরনের প্যাটার্ন বিশ্লেষণ করা হচ্ছে।

লিডেনফ্রস্ট প্রভাবের ব্যবহারিক গুরুত্বও বাড়ছে। এই ধারণা কাজে লাগিয়ে বিশেষ ধরনের থার্মোস্ট্যাট তৈরি করা হয়েছে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাপমাত্রা বেড়ে গেলে পানির ফোঁটার গতিবিধি ব্যবহার করে সিস্টেমকে ঠান্ডা রাখা হয় এবং তাপমাত্রা কমলে আবার ভারসাম্য বজায় রাখা হয়। ভবিষ্যতে উচ্চ তাপমাত্রায় কাজ করা স্মার্ট ইঞ্জিন ও যন্ত্রাংশে এই প্রযুক্তি ব্যবহার করে অতিরিক্ত তাপের ক্ষতি কমানো সম্ভব বলে বিজ্ঞানীরা আশা করছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img