Wednesday, July 22, 2026
28.8 C
Dhaka
No menu items!

মঙ্গলের গভীরে লুকিয়ে আছে বিশাল জলভাণ্ডার

সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গলে পানির অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল বহুদিনের। পানির সন্ধান মানেই সেখানে প্রাণের সম্ভাবনা আরও জোরালো হওয়া। এবার নাসার এক নতুন গবেষণা প্রতিবেদন জানাচ্ছে, মঙ্গলের ভূপৃষ্ঠের গভীরে বিপুল পরিমাণ তরল পানির উপস্থিতি থাকতে পারে। সোমবার প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন নতুন করে আশার আলো দেখাচ্ছে মহাকাশ গবেষণায়।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান ‘মার্স ইনসাইট ল্যান্ডার’-এর পাঠানো তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে এই গবেষণা পরিচালনা করা হয়েছে। দীর্ঘ সময় ধরে সংগৃহীত ভূকম্পনসংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মঙ্গলের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন।

ইনসাইট ল্যান্ডার ২০১৮ সাল থেকে মঙ্গলে অবস্থান করছে। চার বছরের বেশি সময় ধরে এটি মঙ্গলগ্রহের ভূমিকম্প, ভূপৃষ্ঠের কম্পন এবং ভূগর্ভস্থ স্তরের গঠন পর্যবেক্ষণ করেছে। এসব তথ্য বিশ্লেষণ করেই গবেষকেরা ধারণা করছেন, ভূপৃষ্ঠের অনেক গভীরে তরল পানির বড় একটি স্তর লুকিয়ে থাকতে পারে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির গবেষক ভাশান রাইট জানান, ভূতাত্ত্বিক গবেষণায় আগে থেকেই জানা গেছে, প্রায় ৩০০ কোটি বছর আগে মঙ্গলের উপরিভাগে নদী, হ্রদ ও মহাসাগরের অস্তিত্ব ছিল। বর্তমান গবেষণার ফলাফল সঠিক হলে ধারণা করা যায়, সেই পানির একটি বড় অংশ ভূগর্ভে সঞ্চিত হয়ে রয়েছে।

গবেষকেরা মনে করছেন, পৃথিবীর মতোই মঙ্গলেও একসময় উপরিভাগের পানি ধীরে ধীরে ভূগর্ভে প্রবেশ করে গভীরে জমা হয়েছে। তখন মঙ্গলের আবহাওয়া বর্তমানের তুলনায় উষ্ণ ছিল, যা এই প্রক্রিয়াকে সহজ করেছে। পৃথিবীর গভীর স্তরেও যেমন অতি ক্ষুদ্র প্রাণের অস্তিত্ব পাওয়া যায়, তেমনি মঙ্গলের ভূগর্ভে প্রাণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইনসাইট ল্যান্ডারের তথ্য অনুযায়ী, এই তরল পানির স্তর মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ দশমিক ৫ কিলোমিটার থেকে ২০ কিলোমিটার গভীরে অবস্থান করছে। গবেষকদের মতে, মঙ্গলের ভূগর্ভে পাওয়া পানির পরিমাণ পূর্বের সব অনুমানের চেয়েও বেশি হতে পারে।

এই গবেষণা প্রতিবেদনের সহলেখক হিসেবে রয়েছেন স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির ম্যাথিয়াস মর্জফেল্ড এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের মাইকেল ম্যাঙ্গা। প্রতিবেদনটি একটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার ভবিষ্যতে মঙ্গলে প্রাণ অনুসন্ধানের গবেষণাকে আরও গতিশীল করবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img