Monday, September 7, 2026
28 C
Dhaka

বাংলাদেশ বিমান বাহিনীতে এফ-৭ যুদ্ধবিমানের ভূমিকা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর যে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ছিল এফ-৭ বিজিআই মডেলের ফাইটার জেট। চীনের চেংদু এয়ারক্রাফট করপোরেশন নির্মিত এই যুদ্ধবিমানকে চেংদু জে-সেভেন সিরিজের সবচেয়ে আধুনিক সংস্করণ হিসেবে ধরা হয়। এটি মূলত সোভিয়েত আমলের মিগ-২১ যুদ্ধবিমানের উন্নত চীনা সংস্করণ।

বাংলাদেশ বিমান বাহিনীর বহরে বর্তমানে মোট ৩৬টি এফ-৭ সিরিজের যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে এফ-৭ বিজিআই ছাড়াও এফটি-৭ এমবি এবং এফ-৭ বিজি ভ্যারিয়েন্ট অন্তর্ভুক্ত। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে বাংলাদেশ ১৬টি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান সংগ্রহ করে। ওই সময় চীনের সঙ্গে করা চুক্তির আওতায় এসব বিমান বাহিনীর বহরে যুক্ত হয়।

চেংদু এয়ারক্রাফট করপোরেশন বাংলাদেশের চাহিদা অনুযায়ী বিশেষভাবে এফ-৭ বিজিআই সংস্করণটি তৈরি করে। এটি মূলত হালকা ও বহুমুখী অভিযানে সক্ষম একটি যুদ্ধবিমান, যা প্রশিক্ষণ ও সীমিত যুদ্ধ পরিচালনায় ব্যবহৃত হয়। স্বল্প ব্যয়ে কার্যকর সক্ষমতা নিশ্চিত করাই ছিল এই মডেলের প্রধান লক্ষ্য।

২০১৩ সালের পর চীন এই মডেলের উৎপাদন বন্ধ করে দেয়। বাংলাদেশে সরবরাহ করা ১৬টি বিমানই ছিল এই সিরিজের শেষ চালান। নকশার দিক থেকে এটি মিগ-২১-এর আদলে তৈরি হলেও আধুনিক এভিওনিক্স ও রাডার ব্যবস্থার সংযোজন করা হয়েছে।

এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতিবেগ মাক ২.২, অর্থাৎ ঘণ্টায় প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার। আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার ও জিপিএস গাইডেড বোমা এবং অতিরিক্ত জ্বালানি ট্যাংকসহ দেড় হাজার কেজি পর্যন্ত অস্ত্র বহনে সক্ষম এটি। এক আসনের ককপিটে একজন বৈমানিক বিমানটি পরিচালনা করেন।

একটি আফটারবার্নিং ইঞ্জিনের মাধ্যমে বিমানটি সর্বোচ্চ ৮২ কিলোনিউটন শক্তি উৎপন্ন করতে পারে এবং প্রায় সাড়ে ১৭ হাজার মিটার উচ্চতায় উড়তে সক্ষম। ককপিটে রয়েছে মাল্টি-ফাংশনাল ডিসপ্লে ও আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা পাইলটকে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

এফ-৭ বিজিআই বিমানে কেএলজে-৬এফ ফায়ার কন্ট্রোল রাডার ব্যবহার করা হয়েছে, যা ৮৬ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্য শনাক্ত করতে পারে। একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করে দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও রয়েছে।

বিমানে মোট সাতটি হার্ড-পয়েন্ট থাকায় বিভিন্ন ধরনের এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, বোমা ও আনগাইডেড রকেট বহন করা যায়। পাশাপাশি চীনের তৈরি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহনের মাধ্যমে সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। তবে আধুনিক বহু যুদ্ধবিমানের মতো দৃষ্টিসীমার বাইরে আঘাত হানার সক্ষমতা এতে সীমিত।

আইএসপিআর জানিয়েছে, উড্ডয়নের প্রায় ১২ মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। এর আগেও ২০১৮ ও ২০২১ সালে এফ-৭ সিরিজের দুটি বিমান দুর্ঘটনায় পড়ে এবং দুইজন বৈমানিক নিহত হন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img