Friday, June 5, 2026
29.9 C
Dhaka

চীনে একাকী মানুষের নিরাপত্তায় নতুন অ্যাপের জনপ্রিয়তা

চীনে একা বসবাসকারী মানুষের নিরাপত্তাকে কেন্দ্র করে তৈরি একটি অ্যাপ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। ‘আর ইউ ডেড’ নামের এই অ্যাপটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে, বাড়ছে ডাউনলোড সংখ্যাও। ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে নির্মাতা প্রতিষ্ঠান সাবস্ক্রিপশন ফি চালু করেছে এবং আন্তর্জাতিক বাজারে ব্যবহারের জন্য অ্যাপটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

চীনা ভাষায় অ্যাপটির নাম ‘সিলেমে’, যার ইংরেজি অর্থ দাঁড়ায় ‘আপনি কি মৃত?’। নির্মাতা দলের ভাষ্য অনুযায়ী, এটি একটি হালকা ওজনের নিরাপত্তা টুল, যা শিক্ষার্থী, চাকরিজীবী এবং একাকী জীবনযাপনকারী মানুষের কথা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে।

অ্যাপটির ব্যবহার পদ্ধতি সহজ। ব্যবহারকারীকে জরুরি যোগাযোগের নম্বর সেট করতে হয়। কেউ যদি টানা কয়েকদিন অ্যাপটিতে নিজের উপস্থিতির তথ্য না দেন, তাহলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ওই জরুরি নম্বরে নোটিফিকেশন পাঠিয়ে দেয়, যাতে দ্রুত খোঁজ নেওয়া সম্ভব হয়। এতে একা থাকা ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয় বলে মনে করছেন ব্যবহারকারীরা।

রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমসের তথ্যমতে, বর্তমানে চীনে প্রায় ২০ কোটি মানুষ একা বসবাস করেন এবং একাকী বসবাসের হার ৩০ শতাংশের বেশি। এই বাস্তবতায় ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, আর সেই জায়গা থেকেই অ্যাপটির জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার নিজেদের অফিসিয়াল উইবো অ্যাকাউন্টে সিলেমে জানায়, নতুন সংস্করণে তারা বিশ্বব্যাপী ‘ডেমুমু’ নামে ব্র্যান্ডিং শুরু করবে। অ্যাপলের পেইড অ্যাপ চার্টে এটি ইতিমধ্যেই ‘ডেমুমু’ নামে জায়গা করে নিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে তালিকার শীর্ষে উঠে আসার পর বর্তমানে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সিলেমে কর্তৃপক্ষ জানায়, নেটিজেনদের স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আদতে ১৯৯৫ সালের পরে জন্ম নেয়া তিনজনের একটি অখ্যাত দল ছিলাম, যারা স্বাধীনভাবে এটি পরিচালনা করতাম।

রোববার কোম্পানিটি জানায়, বাড়তি পরিচালন ব্যয় মেটাতে তারা ৮ ইউয়ান বা প্রায় ১.১৫ ডলার চার্জ করার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে ৮ হংকং ডলার ব্যয় করতে হচ্ছে।

উইবোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাপটির নাম পরিবর্তন নিয়ে মতভেদ দেখা গেছে। কেউ কেউ নাম অপরিবর্তিত রাখার অনুরোধ জানিয়েছেন, আবার অনেকে ‘আর ইউ অ্যালাইভ’, ‘আর ইউ অনলাইন’ কিংবা ‘আর ইউ দেয়ার’-এর মতো বিকল্প নাম প্রস্তাব করেছেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, হয়তো রক্ষণশীল কিছু মানুষ নামটা মেনে নিতে পারছেন না, কিন্তু নিরাপত্তার খাতিরে এটি খুবই কার্যকর। এটি আমাদের মতো অবিবাহিত মানুষদের নিশ্চিন্তে জীবন কাটাতে সাহায্য করবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img