Tuesday, September 29, 2026
31.1 C
Dhaka

বিজ্ঞাপন নিয়ে গ্রাহক অভিজ্ঞতা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ চ্যাটজিপিটির উন্নয়ন ব্যয় মেটাতে নতুন আয়ের পথ খুঁজছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো শুরু করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই উদ্যোগ চালু হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার ওপেনআইয়ের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিকভাবে বিজ্ঞাপনগুলো দেখানো হবে বিনামূল্যে ব্যবহারকারী এবং স্বল্পমূল্যের গো প্ল্যানের গ্রাহকদের কাছে। বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরের থেকে আলাদা একটি অংশে প্রদর্শিত হবে, যাতে ব্যবহারকারীর মূল অভিজ্ঞতা ব্যাহত না হয়।

তবে যারা প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশন ব্যবহার করেন, তাদের কোনো বিজ্ঞাপন দেখতে হবে না। ওপেনআই আশ্বস্ত করেছে, বিজ্ঞাপন চ্যাটজিপিটির উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন কোনোভাবেই বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করা হবে না।

এতদিন ওপেনআইয়ের আয়ের প্রধান উৎস ছিল সাবস্ক্রিপশন ও মাসিক ফি। ডেটা সেন্টার পরিচালনার বাড়তি ব্যয় এবং সম্ভাব্য আইপিও প্রস্তুতির কারণে প্রতিষ্ঠানটি আয় বাড়ানোর চাপে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই প্রেক্ষাপটে বিজ্ঞাপন যুক্ত করাকে একটি বড় কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

লোকসানে থাকা এই স্টার্টআপটি জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো খাতে এক ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে এই বিপুল অর্থের উৎস নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, চ্যাটজিপিটির সাপ্তাহিক প্রায় ৮০ কোটি সক্রিয় ব্যবহারকারী থেকে বিজ্ঞাপন খাতে বড় অঙ্কের রাজস্ব আসতে পারে। তবে একই সঙ্গে আশঙ্কা রয়েছে, অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন ব্যবহারকারীদের বিরক্ত করতে পারে এবং পণ্যের প্রতি আস্থা কমিয়ে দিতে পারে। ই-মার্কেটারের বিশ্লেষক জেরেমি গোল্ডম্যান বলেন, বিজ্ঞাপনগুলো যদি বিরক্তিকর বা অপ্রাসঙ্গিক হয়, তবে ব্যবহারকারীরা সহজেই গুগল জেমিনি, এক্সের গ্রক কিংবা অ্যানথ্রোপিক ক্লদের মতো প্রতিদ্বন্দ্বী চ্যাটবটের দিকে ঝুঁকতে পারেন।

ওপেনআই আরও জানিয়েছে, ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের কাছে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। স্বাস্থ্য ও রাজনীতির মতো সংবেদনশীল বিষয়েও বিজ্ঞাপন বন্ধ রাখা হবে। প্রতিষ্ঠানটির ভাষ্য, কথোপকথনের প্রাসঙ্গিকতা অনুযায়ী উত্তরের নিচে স্পনসর করা পণ্য বা সেবার বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা রয়েছে।

মাইক্রোসফট সমর্থিত এই কোম্পানিটি জানিয়েছে, ভারতে প্রথম চালু হওয়া স্বল্পমূল্যের চ্যাটজিপিটি গো প্ল্যানটি এখন যুক্তরাষ্ট্রে প্রতি মাসে আট ডলারে পাওয়া যাবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img