Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

অ্যালগরিদম ও ডেটা নিরাপত্তায় বড় পরিবর্তন টিকটকের

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে টিকটক একটি নতুন যৌথ উদ্যোগ বা জয়েন্ট ভেঞ্চার চুক্তিতে পৌঁছেছে। চীনা মালিকানাধীন বাইটড্যান্সের সঙ্গে এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে একটি নতুন কোম্পানি গঠন করা হবে, যেখানে মালিকানার বড় অংশ থাকবে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হাতে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ প্রশমিত করা এবং টিকটকের কার্যক্রম অব্যাহত রাখা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাইটড্যান্স জানায়, নতুন প্রতিষ্ঠানের নাম হবে ‘টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি’। এই কোম্পানি যুক্তরাষ্ট্রের প্রায় ২০ কোটির বেশি ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ, ডেটা ব্যবস্থাপনা এবং সাইবার নিরাপত্তা তদারকি করবে।

চুক্তি অনুযায়ী, নতুন কোম্পানির মোট শেয়ারের ৮০ দশমিক ১ শতাংশ থাকবে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হাতে। বাইটড্যান্সের মালিকানা সীমিত হয়ে দাঁড়াবে ১৯ দশমিক ৯ শতাংশে। বড় বিনিয়োগকারী হিসেবে থাকছে ক্লাউড সেবা প্রতিষ্ঠান ওরাকল, প্রাইভেট ইকুইটি গ্রুপ সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। প্রত্যেক প্রতিষ্ঠান প্রায় ১৫ শতাংশ করে শেয়ার ধারণ করবে। আরও কয়েকটি আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থাও এই উদ্যোগে যুক্ত হয়েছে।

নতুন চুক্তির আওতায় টিকটকের অ্যালগরিদম, অর্থাৎ কোন ভিডিও কোন ব্যবহারকারীর কাছে পৌঁছাবে তা নির্ধারণের প্রযুক্তি যুক্তরাষ্ট্রেই প্রশিক্ষণ, পরীক্ষা ও হালনাগাদ করা হবে। এই প্রযুক্তি ও ডেটা সংরক্ষিত থাকবে ওরাকলের যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউড সার্ভারে।

জাতীয় নিরাপত্তার যুক্তিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২০ সালে তার প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধের উদ্যোগ নিয়েছিলেন। এ নিয়ে দীর্ঘদিন আইনি প্রক্রিয়া চলেছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে একটি আইন পাস হয়, যেখানে বাইটড্যান্সকে টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রির নির্দেশ দেওয়া হয়। অন্যথায় নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়। পরে ট্রাম্প ওই আইন কার্যকর না করার সিদ্ধান্ত নেন।

এই নতুন চুক্তিকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, এতে টিকটক কার্যত মার্কিন বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণে থাকবে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও এই চুক্তি অনুমোদনের জন্য ধন্যবাদ জানান। নতুন কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন টিকটক ইউএসডিএসের সাবেক কর্মকর্তা অ্যাডাম প্রেসার। প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন উইল ফারেল। টিকটকের বর্তমান সিইও শাউ চ্যু নতুন প্রতিষ্ঠানের বোর্ড সদস্য হিসেবে থাকবেন।

হোয়াইট হাউস জানিয়েছে, এই চুক্তিতে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই সম্মতি দিয়েছে। তবে সূত্র বলছে, ই-কমার্স ও বিজ্ঞাপন থেকে আসা আয়ের অংশ আগের মতোই বাইটড্যান্সের একটি আলাদা বিভাগের অধীনে থাকবে। নতুন জয়েন্ট ভেঞ্চারটি প্রযুক্তি ও ডেটা সেবা দেওয়ার বিনিময়ে আয়ের একটি অংশ পাবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...
spot_img

আরও পড়ুন

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য ও দূষিত পদার্থ ছেঁকে শরীরকে সুস্থ রাখতে দিন-রাত কাজ করে এই অঙ্গ। তবে দৈনন্দিন জীবনের...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরিচিত হয়ে আছেন জ্ঞান, আত্মশুদ্ধি...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...
spot_img