Thursday, August 13, 2026
28 C
Dhaka

ডিজিটাল যুগে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর তাগিদ

সাম্প্রতিক সময়ে কিশোর ও তরুণদের জড়িয়ে পড়া একাধিক ভয়াবহ ঘটনায় অনেক অভিভাবকই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সন্তানরা কীভাবে ইন্টারনেট ব্যবহার করছে, কার সঙ্গে যোগাযোগ করছে বা কী ধরনের কনটেন্ট দেখছে—এসব বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। অনেকেই সন্তানের চলাফেরা ও অনলাইন ব্যবহারে নজর রাখার চেষ্টা করছেন, আবার কেউ আধুনিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারকেই মূল কারণ হিসেবে দেখছেন।

বর্তমান সময়ে শিশুদের ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহার পুরোপুরি বন্ধ রাখা যেমন কঠিন, তেমনি অযৌক্তিকও। এতে উল্টো নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই সচেতন অভিভাবকেরা ব্যবহারকে সীমিত না করে বরং নিয়ন্ত্রিত নজরদারির মধ্যে রাখার পথ বেছে নিচ্ছেন। তবে কর্মজীবী অভিভাবকদের পক্ষে প্রতিদিন সন্তানের ঘরে গিয়ে সরাসরি নজর রাখা সবসময় সম্ভব হয় না।

এদিকে শিশুরাও সচেতনভাবে তাদের অনলাইন ইতিহাস মুছে ফেলে। তারা ধরে নেয়, অনলাইনে দেখা বা করা অনেক বিষয়ই অভিভাবকদের কাছে গ্রহণযোগ্য হবে না। আবার হঠাৎ ইন্টারনেট বন্ধ করে দিলে সন্তান গোপনে বন্ধুদের বাসা বা সাইবার ক্যাফেতে যাওয়ার প্রবণতাও দেখা দিতে পারে।

সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, প্রায় ৭০ শতাংশ বাবা-মা জানেন না তাঁদের সন্তান গোপনে উত্তেজক বা বেআইনি কনটেন্ট দেখছে। এর ধারাবাহিকতায় অনেক শিশুই সাইবার বুলিং কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই প্যারেন্টাল কন্ট্রোলসহ মানসম্মত অ্যান্টিভাইরাস ব্যবহারকে নিরাপদ সমাধান হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস উদ্ভাবিত রিভ অ্যান্টিভাইরাসে রয়েছে উন্নত প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা। এতে নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করার পাশাপাশি ক্যাটাগরিভিত্তিক ব্লকিং সুবিধা রয়েছে, যেখানে অ্যাডাল্ট, গ্যাম্বলিংসহ অর্ধশতাধিক ক্যাটাগরি নিয়ন্ত্রণ করা যায়। টাইম বেজড ব্লকিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সময় বা দিনে ইন্টারনেট ব্যবহারে সীমা নির্ধারণও সম্ভব।

এই সফটওয়্যারের বিশেষ সুবিধা হলো সার্ভেইলেন্স মোড। এতে কোনো সাইটে প্রবেশ করা মাত্র অভিভাবকের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়, যা সন্তানের অজান্তেই ঘটে। এতে অভিভাবক পরবর্তী সময়ে সন্তানকে সচেতনভাবে দিকনির্দেশনা দিতে পারেন।

সন্তানের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বকাঝকা নয়, বরং বন্ধুত্বপূর্ণ আচরণ ও সচেতন দিকনির্দেশনাই সবচেয়ে কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img