Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

ফোন স্লো হলে যেসব অভ্যাস বদলানো জরুরি

হঠাৎ করেই স্মার্টফোন ধীরগতিতে কাজ করছে? অ্যাপ খুলতে সময় লাগছে, মাঝেমধ্যে স্ক্রিন কালো বা সাদা হয়ে যাচ্ছে? এমন সমস্যায় এখন অনেক ব্যবহারকারীই ভুগছেন। দীর্ঘদিন ব্যবহার, অতিরিক্ত অ্যাপ, স্টোরেজ ভরে যাওয়া কিংবা নিয়মিত আপডেট না করার কারণে ফোনের পারফরম্যান্স ধীরে ধীরে কমে যায়। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে ফোনকে আবার দ্রুত ও স্মুথ রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, ফোন স্লো হয়ে গেলে প্রথমেই অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা জরুরি। অনেক অ্যাপ ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, এতে র‍্যাম ও প্রসেসরের ওপর চাপ পড়ে। অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে দিলে ফোনের গতি অনেকটাই বেড়ে যায়।

নিয়মিত ব্যবহৃত অ্যাপগুলো সব সময় আপডেট রাখা দরকার। আপডেটের মাধ্যমে বিভিন্ন বাগ ঠিক হয় এবং পারফরম্যান্স উন্নত হয়। একইভাবে ফোনের অপারেটিং সিস্টেম আপডেট করাও গুরুত্বপূর্ণ, কারণ এতে নিরাপত্তা ও স্থায়িত্ব বাড়ে।

স্টোরেজ ভরে গেলে ফোন স্বাভাবিক গতিতে কাজ করতে পারে না। তাই অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও ফাইল মুছে ফেলা কিংবা ক্লাউডে সংরক্ষণ করা ভালো। ভারী গেম বা ভিডিও এডিটিংয়ের মতো কাজ বেশি করলে ফোনে চাপ পড়ে, সে ক্ষেত্রে প্রয়োজনে আলাদা ডিভাইস ব্যবহার করা যেতে পারে।

একসঙ্গে অনেক অ্যাপ খোলা রাখলে র‍্যাম ব্যবহার বেড়ে যায়। তাই কাজ শেষ হলে অ্যাপ বন্ধ করা অভ্যাসে পরিণত করা উচিত। অযথা বেশি ডাউনলোড না রাখাও ফোনের পারফরম্যান্স ভালো রাখতে সহায়ক।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...
spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...
spot_img