Monday, July 13, 2026
26 C
Dhaka
No menu items!

ডিমখেকো ডাইনোসরের নতুন তথ্য প্রকাশ

প্রায় ৬ কোটি ৭০ লাখ বছর আগে পৃথিবীতে বসবাস করা ম্যানিপুলোনিক্স রেশেটোভাই প্রজাতির একটি ডাইনোসর অন্য ডাইনোসরের ডিম চুরি করে খেত বলে জানিয়েছেন রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের জুলজিক্যাল ইনস্টিটিউটের একদল গবেষক। গবেষণায় বলা হয়েছে, কুকুরের মতো আকারের এই ছোট কিন্তু অদ্ভুত আকৃতির ডাইনোসরটির সামনের হাত ছিল অত্যন্ত শক্তিশালী। হাতে ছিল একটি বিশাল নখ, পাশে দুটি আঙুল এবং একগুচ্ছ ধারালো কাঁটা, যা পিচ্ছিল ডিম শক্ত করে ধরে রাখার জন্য কার্যকর ছিল।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবার্গের জীবাশ্মবিদ স্টিফেন ব্রুসেট জানান, কোনো ডাইনোসরের ফসিল দেখে তিনি আগে কখনো এতটা বিস্মিত হননি। প্রথম দেখায় এটি অতিকায় লবস্টার বা সামুদ্রিক তারামাছের ধ্বংসাবশেষ বলে মনে হয়েছিল। ১৯৭৯ সালে মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে এক রুশ বিজ্ঞানী এই প্রাণীটির কঙ্কালের কিছু অংশ আবিষ্কার করেন। সেই সময় অঞ্চলটি ছিল জলাভূমিপ্রধান এবং সেখানে টি–রেক্সের আত্মীয় টারবোসরাস ও বর্মধারী অ্যানকিলোসরাসের মতো বিশাল ডাইনোসর বসবাস করত। তাদের মাঝেই ঘুরে বেড়াত এই ক্ষুদ্র ম্যানিপুলোনিক্স।

ম্যানিপুলোনিক্স আলভারেজসরিড পরিবারের সদস্য ছিল। এই গোষ্ঠীর ডাইনোসরদের হাতের শেষে বড় হুকের মতো নখ থাকত। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক চলছিল, তারা এই হাত কী কাজে ব্যবহার করত। কেউ মনে করতেন, তারা বর্তমানের অ্যান্টইটার প্রাণীর মতো মাটির নিচ থেকে পোকামাকড় খুঁড়ে খেত। আবার অন্যদের ধারণা ছিল, হাত ছোট হওয়ায় তারা মাটিতে ঝুঁকে পোকা ধরতে পারত না এবং মূলত বড় ডাইনোসরদের ডিম খেয়েই বেঁচে থাকত।

গবেষণাপত্রের প্রধান লেখক আলেক্সান্ডার অ্যাভেরিয়ানভ জানান, এই আবিষ্কার অনন্য, কারণ হাতের হাড়গুলো অত্যন্ত ভালোভাবে সংরক্ষিত ছিল। ধারণা করা হচ্ছে, কাঁটাগুলো কেরাটিনে আবৃত ছিল, যা নখ তৈরিতে কাজ করে। এই কাঁটা ও পাশের আঙুল দিয়ে ডিম শক্ত করে ধরে বড় নখ দিয়ে খোলস ফাটানো হতো। গবেষকদের মতে, এই ডাইনোসররা মূলত রাতের আঁধারে ডিম চুরি করত। তাদের চোখ ছিল বড় এবং শ্রবণশক্তি প্রখর। তারা বিশেষ করে ওভির‍্যাপ্টরোসর প্রজাতির ডাইনোসরের বাসা থেকে ডিম সংগ্রহ করত।

স্টিফেন ব্রুসেটের মতে, ডিম চুরির তত্ত্বটি বেশ শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তবে এই অদ্ভুত হাত দিয়ে তারা আরও কী ধরনের কাজ করত, তা এখনো পুরোপুরি জানা যায়নি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img