Tuesday, September 8, 2026
30 C
Dhaka

ব্রিটেনে শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে

যুক্তরাজ্যে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য এবং অনলাইন নিরাপত্তা রক্ষার জন্য ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে ব্রিটিশ সরকার। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) পার্লামেন্টের হাউস অব কমন্সে প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল ঘোষণা করেন, আগামী তিন মাসব্যাপী জনমত যাচাই প্রক্রিয়া চলবে। এর মধ্যে অভিভাবক, তরুণ সমাজ এবং নাগরিক সমাজের প্রতিনিধি থেকে মতামত নেওয়া হবে।

প্রস্তাবিত উদ্যোগের আওতায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে। প্রথমত, স্কুলগুলোতে ফোন ব্যবহার ডিফল্টভাবে বন্ধ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, শিক্ষা পরিদর্শক সংস্থা ‘অফস্টেড’-কে ক্ষমতা দেওয়া হবে যাতে তারা স্কুলে ফোন ব্যবহারের নীতিমালা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা তদারকি করতে পারে। তৃতীয়ত, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের প্ল্যাটফর্মের এমন ফিচার বা অ্যালগরিদম সরাতে বাধ্য করা হতে পারে, যা শিশুদের আসক্তি বাড়িয়ে দেয়।

এই উদ্যোগের পক্ষে শক্তিশালী দাবিও উঠেছে। সম্প্রতি আত্মহত্যা করা ১৬ বছর বয়সী কিশোরী ব্রায়ানা ঘেরের মা এস্থার ঘের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি লিখে বলেছেন, সোশ্যাল মিডিয়া শিশুদের বাস্তব জগতের সামাজিক সম্পর্ক কমিয়ে দিচ্ছে এবং ডিজিটাল গোলকধাঁধায় বন্দী করে ফেলছে। তিনি জানান, তাঁর কন্যা ব্রায়ানার ক্ষেত্রে সামাজিক যোগাযোগের বাস্তব বন্ধুর পরও অনলাইনে তার জীবন সংকুচিত হয়েছিল।

সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন (এনইইউ) এবং বেশ কয়েকজন লেবার এমপি। তবে কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক প্রক্রিয়াটিকে সময়ক্ষেপণ হিসেবে উল্লেখ করেছেন। অনেক বিশেষজ্ঞ ও শিশু অধিকার সংস্থা এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যামি ওরবেন বলেছেন, বয়সভিত্তিক নিষেধাজ্ঞার কার্যকারিতা প্রমাণিত নয়। এনএসপিসিসি সহ ৪২টি সংস্থা এক যৌথ বিবৃতিতে সতর্ক করে জানিয়েছে, এই ধরনের নিষেধাজ্ঞা শিশুদের নিরাপত্তার পরিবর্তে তাদের আরও অনিরাপদ ইন্টারনেটের কোণগুলোতে ঠেলে দিতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের আইন কার্যকর করে। অস্ট্রেলিয়ায় নতুন আইন কার্যকর হওয়ার প্রথম কয়েক দিনে মেটা প্রায় ৫ লাখ ৫০ হাজার অ্যাকাউন্ট ব্লক বা বন্ধ করেছে। যুক্তরাজ্যও অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করে একই ধরনের আইন প্রণয়নের কথা ভাবছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img