Friday, September 11, 2026
29 C
Dhaka

সময় কাটানোর ৮টি সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ

মুসাররাত আবির জাহিন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক

আজকাল আমার কেন জানি কোনো অনুষ্ঠানে যেতে ভালো লাগে  না। কথা বলার মতন কেউই থাকে না আশেপাশে।  সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। সকলের হাত ও চোখ জোড়া মুঠোফোনের দিকে নিবিষ্ট। কি করছে এটা দেখতে গেলেই দেখি সবাই ফেসবুক,ইন্সটাগ্রাম,হোয়াটসঅ্যাপ এগুলা চালাচ্ছে। আর আজকাল তো গেম খেলা বলতে শুধু ক্ল্যাশ অব ক্ল্যান্স বা লুডো স্টার খেলা বোঝায় সবাই।
কিন্তু আমরা মাঝে মাঝে ভুলেই যাই যে মুঠোফোনে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমগুলোই না,অন্য অনেক কিছুই চালানো যায়। এগুলো ছাড়াও এমন অনেক অ্যাপ আছে যেগুলা ব্যাবহার করলে সময় তো ভালো কাটবেই,একই সাথে সময়টা কাজেও লাগানো যাবে।
সেরকমই ৮টি অ্যান্ড্রয়েড অ্যাপ এর কথা আজ বলবো।
১. Sudoku:
পত্রিকার পাতা খুললেই আমরা সুডোকু নামের একটা ছক দেখতে পাই। সেখানে অনেক গুলো সংখ্যা এলোমেলো করে দেওয়া থাকে। প্রতিটি ছকে কোন কোন সংখ্যা বসতে পারে এটা হিসেব করাই হলো সুডোকু খেলার মূল অংশ। তবে পত্রিকা তো সব জায়গায় বহন করে নেওয়া যায় না,তাই এটা এখন মোবাইলেও খেলা যায়। এটা খেলার ফলে যেমন বুদ্ধির ব্যায়াম হয়,তেমনি সময়ও কাটে।
২. Tic Tac Toe:
কাটাকুটি খেলার কথা তো আমরা সবাই জানি! এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর,যে কখনোই এটা খেলে নি। কাটাকুটি খেলারই ইংরেজি নাম হলো ‘টিক ট্যাক টো’। এই খেলা দুটি মোডে খেলা যায়। ফ্রেন্ড ও কম্পিউটার। এটাও বেশ মজাদার একটা খেলা।
৩. Cyberlink Power Director:
মুঠোফোনের বদৌলতে এখন খুব পরিষ্কার ও সুন্দর ভাবে যেকোনো একটা দৃশ্য কে ধারণ করা যায় খুব সহজেই। আর পাওয়ার ডিরেক্টর এর মতন একটা  অ্যাপ থাকলে তো কথাই নেই! খুব তাড়াতাড়ি বিভিন্ন ইফেক্ট দিয়ে ভিডিও সম্পাদনাও করা যাবে। এতে রয়েছে বিভিন্ন টুলস,যার মাধ্যেম ভিডিও কে আরো আকর্ষনীয় করে তোলা যায়
৪. Walk Band:
আমাদের মধ্যে অনেকেরই তো ইচ্ছা করে গিটার দিয়ে টুং টাং আওয়াজ তুলতে। বা পিয়ানো দিয়ে বিটোফেনের নোট তুলতে। কিন্তু অনেকেরই হয়তো সেই সৌভাগ্যটা হয়ে উঠে না। তাদের জন্যই এই অ্যাপ। এর সাহায্যে গিটার,পিয়ানো থেকে শুরু করে ড্রাম,বেজ সবই পাওয়া যাবে। আর ইউটিউবে ঢুকলেই পাওয়া যাবে এটার অনেক টিউটোরিয়াল ভিডিও।
৫.  Mazes:
এটা  এক ধরণের গোলকধাঁধা।  এই গেমে একটা বল থাকে আর অনেকগুলো পথ থাকে। কিন্তু সব পথ সঠিক না। নিজেদের বুদ্ধি খাঁটিয়ে বের করতে হবে যে বলটা কোন পথ দিয়ে বের হতে পারবে। এই গেম খেলতে খেলতে মস্তিষ্ক তুখোড় হয়ে উঠে।
৬. Cut The Rope:
এটা একটা মজাদার গেম। এখানে একটা ব্যাঙ থাকে,যাকে ক্যান্ডি খাওয়াতে হবে। কিন্তু ক্যান্ডি দড়ি দিয়ে বাঁধা থাকে। দড়িগুলো কে এমনভাবে কাটতে হবে যেন তা ব্যাঙের মুখে পড়ে। এই গেমের অনেকগুলো ভার্সন ও লেভেল আছে। একেকটা একেকটার চেয়ে কঠিনতর। এই অ্যাপ সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়।
৭. Duolingo:
এটা ভাষা শিক্ষার অ্যাপ। আমাদের মধ্যে অনেকেরই বহুভাষী হওয়ার স্বপ্ন থাকলেও কোনো প্রতিষ্ঠানে যেয়ে শিখে আসার সময় খুব কম। কিন্তু Duolingo র সাহায্যে খুব সহজেই ইংরেজি, স্প্যানিশ, কোরিয়ান,জাপানিজ সহ অনেক ভাষা শেখা যাবে। শেখা সহজ করার জন্য প্রত্যেকটা ভাষাকে বিভিন্ন লেভেলে ভাগ করা হয়েছে। যেমন খাদ্য,পোশাক,পশুপাখি ইত্যাদি। এছাড়াও রয়েছে নিজেকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে যাচাই করার সুযোগ। এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।
৮. Tricky  Test 2:
এটা একধরণের আই কিউ টেস্ট গেম। এইখানে ১০০ টারও বেশি লেভেল রয়েছে। ১৪০ পয়েন্ট থেকে এর খেলা শুরু হয়। যত ভুল হয়,তত পয়েন্ট কাটা যাবে। এখানে বিভিন্ন প্রশ্ন করা হবে এবং এর উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার আগে ভালভাবে চিন্তা করতে হবে। কেননা সহজে ভাবলেই এটার উত্তর মিলবে না। প্যাঁচালো ভাবে ভাবতে হবে। অনেক সময় ফোন ঝাঁকালে, উপরনিচ বা ডানবাম করলে উত্তর বের করতে হবে। এই অ্যাপটি রয়েছে জনপ্রিয়তার শীর্ষে।

এই সমস্ত অ্যাপগুলো প্লেস্টোর থেকে নামানো যাবে খুব সহজেই।

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img