Thursday, August 27, 2026
32 C
Dhaka

রেনে লেনেকের উদ্ভাবন বদলে দিয়েছে চিকিৎসাবিজ্ঞান

আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অপরিহার্য একটি যন্ত্র স্টেথোস্কোপের জন্মকাহিনি আজও বিস্ময় জাগায়। ১৮১৬ সালের এক কুয়াশাচ্ছন্ন সকালে ফ্রান্সের প্যারিসের নেকার হাসপাতালে কর্মরত তরুণ চিকিৎসক রেনে লেনেক এক হৃদ্‌রোগে আক্রান্ত নারী রোগী পরীক্ষা করতে গিয়ে অস্বস্তিতে পড়েন। সে সময় রোগীর হৃদস্পন্দন শোনার একমাত্র উপায় ছিল সরাসরি বুকে কান লাগানো, যাকে বলা হতো ডিরেক্ট অসকাল্টেশন। ব্যক্তিগত লজ্জাবোধের কারণে লেনেক বিকল্প কোনো পদ্ধতির কথা ভাবতে শুরু করেন।

১৮১৯ সালে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে লেনেক লেখেন, কাঠের এক প্রান্তে কান লাগালে অন্য প্রান্তের সূক্ষ্ম শব্দও স্পষ্টভাবে শোনা যায়—এই সহজ শব্দতত্ত্বের ধারণাই তাঁকে নতুন চিন্তার পথে এগিয়ে নেয়। তিনি একটি কাগজ গুটিয়ে সিলিন্ডারের মতো তৈরি করেন এবং এক প্রান্ত রোগীর বুকে, অন্য প্রান্ত নিজের কানে লাগান। এতে হৃদ্‌যন্ত্রের শব্দ আগের তুলনায় অনেক বেশি পরিষ্কারভাবে শোনা যায়।

পরবর্তীতে কাগজের বদলে তিনি কাঠের একটি সিলিন্ডার তৈরি করেন, যার দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ সেন্টিমিটার এবং ব্যাস ২.৫ সেন্টিমিটার। এই যন্ত্রের নাম দেওয়া হয় স্টেথোস্কোপ। প্রাচীন গ্রিক ভাষায় স্টেথোস অর্থ বুক এবং স্কোপিন অর্থ দেখা বা পর্যবেক্ষণ করা। অল্প সময়ের মধ্যেই লেনেকের চিকিৎসাব্যাগে স্টেথোস্কোপ একটি অপরিহার্য উপকরণে পরিণত হয়। হৃদ্‌যন্ত্রের পাশাপাশি ফুসফুসের শব্দ শোনার ক্ষেত্রেও তিনি এই যন্ত্র ব্যবহার শুরু করেন।

লেনেক সংগীতের প্রতিও আগ্রহী ছিলেন এবং বাঁশি খোদাই করার দক্ষতা থেকেই এমন সূক্ষ্ম যন্ত্র নির্মাণের ধারণা পান। বুকের বিভিন্ন রোগ নির্ণয়ে স্টেথোস্কোপ ব্যবহারে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। ১৮২২ সালে তিনি কলেজ ডি ফ্রান্সে প্রভাষক এবং ১৮২৩ সালে মেডিসিনের অধ্যাপক হন। তবে মাত্র ৪৫ বছর বয়সে যক্ষ্মা রোগে তাঁর মৃত্যু হয়।

শুরুর দিকে অনেক চিকিৎসক এই যন্ত্র ব্যবহারের বিরোধিতা করেছিলেন। তাঁদের ধারণা ছিল, কেবল কানে শোনা পরীক্ষাই যথেষ্ট। কিন্তু ১৮২০-এর দশকেই স্টেথোস্কোপ ইউরোপজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে নকশায় পরিবর্তন আসে, যুক্ত হয় রাবার ও পরে প্লাস্টিকের নমনীয় টিউবিং। বাইনোরাল ইয়ারপিস যুক্ত হওয়ায় শব্দ শোনার মান আরও উন্নত হয়। বর্তমানে স্টেথোস্কোপ বুকের ভেতরের শব্দ অ্যাকুয়াস্টিক তরঙ্গের মাধ্যমে কানে পৌঁছে দিয়ে চিকিৎসকদের রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img