Monday, July 13, 2026
27.2 C
Dhaka
No menu items!

ভয় দেখিয়ে অ্যাপ ইনস্টল করিয়ে প্রতারণার ফাঁদ

হুট করে কোনো অ্যাপ ডাউনলোড করার অভ্যাস অনেকের মধ্যেই দেখা যায়। প্রয়োজন বুঝে না বুঝে ইনস্টল করা এসব অ্যাপের ভেতরে লুকিয়ে থাকতে পারে প্রতারণার ফাঁদ। সাইবার অপরাধীরা ঠিক এই অসতর্কতার সুযোগ নিয়েই সাধারণ মানুষকে টার্গেট করছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন বয়স্ক ব্যবহারকারীরা। কখনও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয়, কখনও পুলিশের পরিচয়ে গ্রেপ্তারের হুমকি দিয়ে কয়েকটি অ্যাপ ইনস্টল করাতে বাধ্য করা হচ্ছে। প্রথমে বিষয়টি সহায়তা মনে হলেও পরে দেখা যাচ্ছে, পুরো ডিভাইসের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারক চক্রের হাতে।

গত কয়েক মাসে এমন একাধিক ঘটনার তথ্য সামনে এসেছে। বিভিন্ন ছদ্মবেশে প্রতারকরা টার্গেট ব্যক্তির ফোনে বিশেষ ধরনের মিরর অ্যাপ ইনস্টল করিয়ে নিচ্ছে। এসব অ্যাপ মূলত একটি ডিভাইসকে দূর থেকে নিয়ন্ত্রণ করার সুবিধা দেয়। বিশ্বের কয়েকটি দেশের রাজধানীতেও এ ধরনের প্রতারণার ঘটনা আলোচনায় এসেছে। কোনো ধরনের ব্যক্তিগত তথ্য বা ওটিপি না চেয়েই শুধু অ্যাপ ইনস্টল করাতে বলা হচ্ছে, যা আরও ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, এই মিরর অ্যাপ প্রযুক্তি মূলত দূর থেকে সমস্যা সমাধানের জন্য তৈরি হলেও এখন তা অপরাধীদের হাতিয়ার হয়ে উঠেছে। একবার ডিভাইসে অ্যাপ সক্রিয় হলে অপর প্রান্তে থাকা ব্যক্তি সহজেই ফোনের স্ক্রিন দেখতে পারে এবং নিয়ন্ত্রণ নিতে পারে। ধাপে ধাপে বিশ্বাস অর্জনের পর বিদ্যুৎ বিল পরিশোধ, ঋণ দেওয়ার প্রলোভন কিংবা ক্রেডিট কার্ড সংক্রান্ত সহায়তার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া হয়।

সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা জানান, অ্যানি ডেস্ক, টিম ভিউয়ার ও মিঙ্গল ডেস্কের মতো কিছু অ্যাপ সবচেয়ে বেশি অপব্যবহৃত হচ্ছে। এসব অ্যাপ ইনস্টল থাকলে ফোন থেকে করা কল, মেসেজ, ব্যাংক লেনদেন এমনকি ওটিপিও নজরদারিতে চলে যেতে পারে।

ভুলবশত এমন অ্যাপ ইনস্টল হয়ে গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অ্যাপ ইনস্টলের সময় যে অনুমতিগুলো দেওয়া হয়, সেগুলোই মূলত তথ্য চুরির পথ খুলে দেয়। তাই কোনো অনুমতিতে সম্মতি দেওয়ার আগে সতর্ক থাকা জরুরি। যদি সন্দেহ হয় যে ডিভাইসের নিয়ন্ত্রণ অন্য কেউ নিয়েছে, তাহলে দ্রুত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে নিরাপত্তা সেটিংস পরীক্ষা করা প্রয়োজন।

বিশেষজ্ঞরা আরও জানান, কিছু সন্দেহজনক অ্যাপ ইতোমধ্যে প্লে স্টোরেও পাওয়া যাচ্ছে। তাই অ্যাপ ইনস্টল করার আগে অবশ্যই রিভিউ যাচাই করা এবং প্রয়োজন ছাড়া কোনো অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img