Thursday, September 17, 2026
26 C
Dhaka

সিইএসে আলোচনায় স্যামসাংয়ের তিন ভাঁজের স্মার্টফোন

গত মাসে দক্ষিণ কোরিয়ার বাজারে তিন ভাঁজের স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড উন্মুক্ত করে প্রযুক্তিবিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দেয় স্যামসাং। বর্তমানে শুধু দক্ষিণ কোরিয়ার বাজারে সীমিত পরিসরে বিক্রি হওয়ায় এই তিন ভাঁজ করা স্মার্টফোনটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক শোতে সিইএসে গণমাধ্যমের সামনে ডিভাইসটি প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।

গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড ফোনটি দুই পাশ থেকে ভাঁজ করে গুটিয়ে রাখা যায়, ফলে এটি সহজেই পকেটে বহন করা সম্ভব। সম্পূর্ণভাবে ভাঁজ খুলে নিলে এটি ছোট আকারের একটি ট্যাবলেট কম্পিউটারের মতো ব্যবহার করা যায়। ট্যাবলেট হিসেবে ফোনটি বেশ পাতলা মনে হলেও ভাঁজ করা অবস্থায় অন্যান্য ফোনের তুলনায় আকারে বড় হয়ে যায়। ফলে হাতে ধরলে দুটি ফোন একসঙ্গে ধরে রাখার মতো অনুভূতি তৈরি হয়। ফোনটির দাম কিংবা কবে নাগাদ দক্ষিণ কোরিয়ার বাইরে বিক্রি শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি স্যামসাং।

বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের সহযোগী পরিচালক লিজ লি সিএনএনকে জানিয়েছেন, গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড আসলে একটি ‘কৌশলগত পরীক্ষামূলক পণ্য’। তার মতে, নতুন ধরনের এই নকশা ব্যবহারকারীদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, সেটি যাচাই করাই স্যামসাংয়ের মূল লক্ষ্য। স্যামসাং বৈশ্বিক স্মার্টফোন বাজারে অগ্রণী ভূমিকা রাখে বলেই সীমিত বিক্রি হলেও এমন পণ্য পুরো শিল্পে প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করেন।

গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডে রয়েছে ১০ ইঞ্চি পর্দা, যা দুই পাশ থেকে সহজেই ভাঁজ করা যায়। তুলনামূলকভাবে স্যামসাংয়ের আগের মডেল গ্যালাক্সি জেড ফোল্ড সেভেনের পর্দা ছিল ৮ ইঞ্চি এবং সেটি একবার ভাঁজযোগ্য। স্যামসাং জানিয়েছে, নতুন এই ফোনটি মূলত যাঁরা কাজ ও উৎপাদনশীলতার প্রয়োজনে স্মার্টফোনে দীর্ঘ সময় ব্যয় করেন, তাঁদের জন্য তৈরি করা হয়েছে।

এই ফোনের পর্দা স্প্লিট স্ক্রিন সুবিধার পাশাপাশি অনেকটা ডেস্কটপ কম্পিউটারের মতো কাজ করতে সক্ষম। ব্যবহারকারীরা একাধিক অ্যাপ আলাদা উইন্ডোর মতো খুলে একই সঙ্গে ব্যবহার করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী উইন্ডোর আকারও পরিবর্তন করা যাবে। ব্লুটুথ কিবোর্ড ও মাউস যুক্ত করলে ফোনটি ছোট আকারের ল্যাপটপের বিকল্প হিসেবেও ব্যবহার করা সম্ভব বলে জানানো হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img