Thursday, September 17, 2026
27 C
Dhaka

আলমা টেলিস্কোপে ধরা পড়ল অস্বাভাবিক গরম ক্লাস্টার

মহাবিশ্ব কীভাবে গড়ে উঠেছে—এ বিষয়ে বিজ্ঞানীদের প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে একটি ব্যতিক্রমী গ্যালাক্সি ক্লাস্টার। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বিগ ব্যাংয়ের প্রায় ১৪০ কোটি বছর পরেই এই গ্যালাক্সি ক্লাস্টারটি বিজ্ঞানীদের অনুমানের তুলনায় অন্তত পাঁচ গুণ বেশি তাপমাত্রায় উত্তপ্ত ছিল। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, এ ধরনের চরম তাপমাত্রা কেবল অনেক পরে গঠিত, পরিণত ও স্থিতিশীল গ্যালাক্সি ক্লাস্টারেই দেখা যায়।

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার বিজ্ঞানী দাজি ঝো জানান, মহাবিশ্বের শুরুর দিকে এত উত্তপ্ত পরিবেশের আশা তারা করেননি। তিনি বলেন, প্রথমে তিনি নিজেও এই সংকেত বিশ্বাস করতে পারেননি। দীর্ঘ যাচাই–বাছাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে, গ্যাসটি পূর্বাভাসের তুলনায় পাঁচ গুণ বেশি গরম এবং এটি বর্তমান সময়ের অনেক পরিণত ক্লাস্টারের চেয়েও শক্তিশালী।

গ্যালাক্সি ক্লাস্টার মহাবিশ্বের সবচেয়ে বড় গঠনগুলোর একটি। নিজস্ব মহাকর্ষ বলের মাধ্যমে এগুলো হাজার হাজার গ্যালাক্সি, ডার্ক ম্যাটার (অদৃশ্য পদার্থ) এবং অতি উত্তপ্ত গ্যাস ধরে রাখে। গ্যালাক্সির মধ্যবর্তী স্থানে থাকা এই গ্যাস প্লাজমা অবস্থায় থাকে, যার তাপমাত্রা কয়েক কোটি ডিগ্রি পর্যন্ত হতে পারে। আগে মনে করা হতো, ক্লাস্টার ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার সময় মহাকর্ষীয় টানের কারণে এই গ্যাস উত্তপ্ত হয়ে ওঠে। তবে নেচার সাময়িকীতে প্রকাশিত নতুন গবেষণা সেই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে।

চিলির শক্তিশালী আলমা টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা প্রায় ১ হাজার ২০০ কোটি বছর আগের একটি গ্যালাক্সি ক্লাস্টার পর্যবেক্ষণ করেন। এসপিটি২৩৪৯–৫৬ নামের এই ক্লাস্টারটি তখনও পুরোপুরি পরিণত না হলেও আকারে ছিল বিশাল। এতে ৩০টির বেশি অত্যন্ত সক্রিয় গ্যালাক্সি রয়েছে, যেগুলো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির তুলনায় অনেক দ্রুত নক্ষত্র তৈরি করছিল। এতে বোঝা যায়, মহাবিশ্বের প্রাথমিক সময়েই বড় কাঠামোগুলোর বিকাশ বেশ দ্রুত ঘটেছিল।

গবেষকদের ধারণা, ক্লাস্টারটির কেন্দ্রে থাকা তিনটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল বিপুল শক্তি ছড়িয়ে এই অস্বাভাবিক তাপের সৃষ্টি করেছে। এই শক্তিশালী কার্যকলাপ আশপাশের গ্যাসকে দ্রুত উত্তপ্ত করে তুলতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন, এই পর্যবেক্ষণ প্রমাণ করে যে মহাবিশ্বের শুরুর সময়টা আগের ধারণার তুলনায় অনেক বেশি ঘটনাবহুল ও শক্তিশালী ছিল এবং গ্যালাক্সি ক্লাস্টার গঠনের প্রক্রিয়া আরও জটিল হতে পারে

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img