Monday, October 12, 2026
25.1 C
Dhaka

প্রথম বাংলাদেশি নারী মহাকাশচারী প্রার্থী সারাহ করিম

টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সারাহ করিম। এর মাধ্যমে তিনি মহাকাশচারী হওয়ার প্রক্রিয়ায় যুক্ত প্রথম বাংলাদেশি নারী হিসেবে ইতিহাস গড়লেন। আন্তর্জাতিক মহাকাশ অভিযানে অংশগ্রহণের পথে এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ ও গর্বের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, ২০২৬–২০৩০ সময়কালের জন্য সারাহ করিমকে আনুষ্ঠানিকভাবে ‘অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট’ হিসেবে নির্বাচন করা হয়েছে। এই অর্জনের মধ্য দিয়ে মহাকাশ গবেষণা ও আন্তর্জাতিক মহাকাশ মিশনে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা আরও বিস্তৃত হলো।

নিজের অনুভূতি জানিয়ে সারাহ করিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি নিজেকে অত্যন্ত বিনীত ও সম্মানিত মনে করছেন। তাঁর ভাষায়, এটি তাঁর জীবনের একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে মহাকাশচারী হওয়ার পথে যাত্রা শুরু করলেন।

স্ট্যাটাসে সারাহ আরও উল্লেখ করেন, ইনশাআল্লাহ সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তিনি মহাকাশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম বাংলাদেশি হতে পারেন। ছোটবেলায় মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে দেখে তাঁর মধ্যে যে স্বপ্ন জন্ম নিয়েছিল, সেই স্বপ্নই আজ বাস্তবের পথে এগোচ্ছে বলে তিনি অনুভব করছেন।

তিনি জানান, আগামী বছর থেকে তাঁর মহাকাশচারী প্রশিক্ষণ শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী ২০২৯ বা ২০৩০ সালে পৃথিবীর প্রায় ৩০০ কিলোমিটার উপরে টাইটানস জেনেসিস মহাকাশযানে একটি ঐতিহাসিক কক্ষপথ অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতি নেবেন তিনি। এই মিশনের নেতৃত্ব দেবেন নাসার প্রবীণ মহাকাশচারী ও টাইটানস স্পেসের প্রধান মহাকাশচারী বিল ম্যাকআর্থার।

সারাহ করিম বলেন, এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত নয়; এটি প্রতিটি বাংলাদেশি মেয়ের, যারা নীরবে বড় স্বপ্ন দেখে। একই সঙ্গে এটি সেই সব শিশুর, যারা আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়, এবং সেই সব মায়ের, যারা সন্তানদের স্বপ্নের ভার কাঁধে বহন করেন।

তিনি তাঁর এই পথচলায় স্বামী, পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি টাইটানস স্পেস ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা নীল এস. লাচম্যান ও পুরো টিমকে ধন্যবাদ জানান তাঁর ওপর বিশ্বাস রাখার জন্য। সারাহর ভাষায়, মহাকাশে বাংলাদেশের পতাকা বহন করার সুযোগ পাওয়া তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মান, আর এই অর্জন কেবল একটি শুরুমাত্র।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img