Saturday, October 10, 2026
25.3 C
Dhaka

মেট্রোরেলের কার্ড রিচার্জ এখন অ্যাপেই, জেনে নিন পদ্ধতি

মেট্রোরেল যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চালু হলো বহুল প্রতীক্ষিত মোবাইল অ্যাপ সেবা।

এখন থেকে স্টেশনের কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন ছাড়াই ঘরে বসে ‘র‌্যাপিড পাস’ রিচার্জ করা যাবে। এই সেবার মাধ্যমে মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহার আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসিএ মিলনায়তনে মেট্রোরেল র‌্যাপিড পাস অ্যাপের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন উপস্থিত ছিলেন।

ডিটিসিএ জানায়, এই অ্যাপ ব্যবহার করে যাত্রীরা ঘরে বসেই র‌্যাপিড পাস ও এমআরটি কার্ড রিচার্জ করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি স্টেশনগুলোতে ভিড়ও কমবে। গত ১ জানুয়ারি থেকেই গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে।

ঘরে বসে অনলাইনে রিচার্জ করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে নির্দিষ্ট অ্যাপটি ডাউনলোড করে সাইন-আপ বা নিবন্ধন করতে হবে। যাঁরা আগে র‌্যাপিড পাসের ওয়েবসাইটে নিবন্ধন করেছিলেন, তাঁরা একই লগইন তথ্য ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। লগইন করার পর অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে কার্ডের তথ্য দেখা যাবে, প্রয়োজনে নতুন র‌্যাপিড পাস বা এমআরটি কার্ডও যুক্ত করা যাবে।

রিচার্জের ক্ষেত্রে বিকাশ, রকেট, ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্স কার্ডসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে। অনলাইনে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করার সুযোগ থাকছে।

তবে অনলাইনে টাকা পরিশোধ করলেই সঙ্গে সঙ্গে কার্ডে ব্যালেন্স কার্যকর হবে না। পেমেন্ট সম্পন্ন করার পর স্টেশনে থাকা ‘অ্যাড ভ্যালু মেশিন’ বা এভিএমে কার্ডটি একবার ট্যাপ করতে হবে। সফলভাবে রিচার্জ সম্পন্ন হলে মোবাইলে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।

এই অ্যাপে আরও কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে। এনএফসি সুবিধাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে কার্ডের ব্যালেন্স চেক করা যাবে। পাশাপাশি রিচার্জের ইতিহাস ও কার্ড ব্যবহারের তথ্য দেখা যাবে। কোনো কারণে পেন্ডিং রিচার্জ বাতিল করতে চাইলে ৭ দিনের মধ্যে আবেদন করতে হবে, সেক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। একটি কার্ডে একবারে মাত্র একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img