Thursday, September 17, 2026
29 C
Dhaka

এনইআইআর নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক করল বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে। মোবাইল ফোনের এনইআইআর সিস্টেমের সার্ভার ও ব্যবহৃত আইপি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। এসব বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি রোধ, চুরি হওয়া হ্যান্ডসেট শনাক্তকরণ, অবৈধ হ্যান্ডসেটের মাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধ এবং সরকারের রাজস্ব নিশ্চিত করার লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম বা এনইআইআর চালু করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই সিস্টেম কার্যকর হয়েছে।

এনইআইআর চালু হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সিস্টেমটির সার্ভারের অবস্থান এবং ব্যবহৃত আইপি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানায় বিটিআরসি। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, এনইআইআর সিস্টেমের সব তথ্য দেশের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে সংরক্ষিত রয়েছে। গ্রাহকের তথ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এবং সরকারের ডাটা প্রোটেকশন আইনের সব নিয়ম মেনে সিস্টেমটি প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিস্টেমটিতে ব্যবহৃত আইপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের নামে এপিএনআইসি কর্তৃক বরাদ্দকৃত। ফলে দেশের বাইরে কোথাও এই সিস্টেমের ডাটা বা ট্রাফিক যাওয়ার কোনো সুযোগ নেই। এনইআইআর পরিচালনার জন্য সব ধরনের রিকোয়েস্টও বাংলাদেশের ভেতরেই প্রক্রিয়াকরণ হচ্ছে। আইপি রুট বিশ্লেষণের মাধ্যমে সিস্টেমটির অভ্যন্তরীণ অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, এনইআইআর ব্যবস্থার মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা নিশ্চিত করা, গ্রাহকদের নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব হবে। তাই এ বিষয়ে কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img