Thursday, October 1, 2026
30.3 C
Dhaka

মহাকাশে তথ্য প্রক্রিয়াকরণে নতুন দিগন্তে ভারত

নয়াদিল্লি পৃথিবীর নিম্ন কক্ষপথে (লো আর্থ অরবিট) ভৌত ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে ভারত। দেশটির মহাকাশ বিভাগ এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এই তথ্য জানানো হয়েছে।

ইসরোর চেয়ারম্যান ভি. নারায়ণন গণমাধ্যমকে জানান, ‘ভবিষ্যৎমুখী প্রযুক্তি গড়ে তোলার অংশ হিসেবে আমরা মহাকাশে ডেটা প্রক্রিয়াকরণ মূল্যায়ন করছি।’ তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে কেবল প্রাথমিক পর্যায়ের কাজই হয়েছে।’ তবে ধারণাটির প্রযুক্তিগত ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করছে ইসরো।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অধিকাংশ উপগ্রহ মূলত তথ্য সংগ্রাহকের কাজ করে। কক্ষপথে ছবি, সংকেত ও বিভিন্ন পরিমাপ সংগ্রহ করে সেগুলো পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয় এবং পরে তথ্য প্রক্রিয়াকরণ করা হয়। তবে ভারত এই প্রচলিত পদ্ধতি পরিবর্তনের দিকে এগোতে চায়।

এই পরিকল্পনার অংশ হিসেবে দেশটি উপগ্রহের ভেতরেই যোগাযোগসংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের ব্যবস্থা চালু করার কথা ভাবছে। এতে পৃথিবীতে তথ্য পাঠানোর ওপর নির্ভরতা কমবে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যোগাযোগ উপগ্রহে ‘অনবোর্ড প্রসেসিং’ প্রযুক্তি ব্যবহারের ফলে কক্ষপথে থাকা অবস্থাতেই উপগ্রহগুলোকে নতুনভাবে কনফিগার বা পুনর্বিন্যাস করা সম্ভব হচ্ছে। এতে উপগ্রহ পরিচালনায় আরো নমনীয়তা আসে বলে জানিয়েছেন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানান, এ ধরনের প্রযুক্তি ব্যবহারে একই উপগ্রহ দিয়ে বিভিন্ন ধরনের সেবা পরিচালনা করা যাবে।

বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানি ও মহাকাশ সংস্থাগুলোও মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের ধারণা নিয়ে কাজ করছে। এর অন্যতম লক্ষ্য হলো সীমাহীন সৌরশক্তি ব্যবহার করে দ্রুত বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণ করা। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের এক মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইউরোপে ডেটা সেন্টারের দ্রুত বিস্তারের কারণে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী বিদ্যুৎ চাহিদা প্রায় দ্বিগুণ হতে পারে।

এদিকে ভারত আগামী তিন বছরে বছরে মহাকাশযান উৎপাদন তিন গুণ বাড়ানোর লক্ষ্য নিয়েছে। পাশাপাশি, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক মহাকাশ শিল্পে ভারতের অংশ বর্তমান ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

গত ডিসেম্বরেই ভারত তাদের ইতিহাসের সবচেয়ে ভারী বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে। ইসরোর ‘বাহুবলি’ রকেট ব্যবহার করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এএসটি স্পেসমোবাইলের ব্লুবার্ড ব্লক-২ যোগাযোগ উপগ্রহটি নিম্ন কক্ষপথে পাঠানো হয়, যা ভারতের বাণিজ্যিক উৎক্ষেপণ সক্ষমতার বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img