Saturday, June 13, 2026
28.1 C
Dhaka

সরকারি প্ল্যাটফর্মে নিবন্ধনেই মিলবে ফ্রিল্যান্সার আইডি

সোমবার (১২ জানুয়ারি) সরকার দেশের ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে এবং ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি পূরণে ‘ন্যাশনাল ফ্রিল্যান্সার রেজিস্ট্রেশন অ্যান্ড আইডি কার্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম’ চালুর ঘোষণা দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে ফ্রিল্যান্সাররা বিনা মূল্যে ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর ইতোমধ্যে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করে দুর্বলতা মূল্যায়ন সম্পন্ন করেছে।

নতুন এই আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা এবং সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কার্যক্রমে সহজে অন্তর্ভুক্ত হতে পারবেন। একই সঙ্গে প্ল্যাটফর্মটি একটি জাতীয় তথ্যভান্ডার হিসেবে কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতার ধরন ও কাজের ক্ষেত্রভিত্তিক তথ্য সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতে নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে।

প্ল্যাটফর্মটির কারিগরি কাঠামো ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘এটা ডিজিটাল কার্ড, কোনো প্লাস্টিক কার্ড নয়। কার্ডটি বিনা মূল্যে দেওয়া হবে। প্ল্যাটফর্মটি তৈরির পাশাপাশি রক্ষণাবেক্ষণ করবেন আইসিটি বিভাগের প্রকৌশলীরা। এই প্ল্যাটফর্মের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের সংযোগ স্থাপন করা হবে।’

ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নতুন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। ফ্রিলান্সার, আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপের প্রশাসক কাজী মামুন বলেন, ‘আগে ফ্রিল্যান্সার কার্ড বেসরকারি সংগঠনের মাধ্যমে দেওয়া হতো, যেখানে তথ্যের নিরাপত্তা নিয়ে ঝুঁকি ছিল। পাশাপাশি ব্যাংকিং সুবিধা পেতেও বেশ ঝামেলায় পড়তে হতো। নতুন প্ল্যাটফর্মটিতে কার্ড দেবে আইসিটি বিভাগ। ফলে তথ্যের নিরাপত্তা নিশ্চিত হবে।’

আইডি কার্ড পাওয়ার খরচ ও যোগ্যতার বিষয়ে তিনি আরও বলেন, ‘আগে এই কার্ড নিতে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা খরচ হতো, কিন্তু এখন এটা সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে। নতুন ফ্রিল্যান্সারদের উৎসাহ দিতে আমরা ইতিমধ্যে ন্যূনতম ৫০ থেকে ১০০ ডলার আয় করা ফ্রিলান্সারদের আবেদন করার সুযোগ চালুর জন্য সুপারিশ করেছি। এতে করে নতুন ফ্রিল্যানাররা বৈধ পথে নিজেদের আয়ের অর্থ দেশে আনতে আগ্রহী হবেন।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img