Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

স্মার্টফোনেই পেশাদার মানের ছবি তোলার সহজ কৌশল

আজকের দিনে প্রায় সবার হাতেই স্মার্টফোন, আর এর মানে হলো সবার কাছেই এখন একটি ক্যামেরা রয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত, রঙিন সূর্যাস্ত কিংবা হঠাৎ ঘটে যাওয়া আনন্দের দৃশ্য—সবই মুহূর্তে ধরে রাখা যায়। কিন্তু অনেক সময় দেখা যায়, ফোনের গ্যালারিতে জমে থাকে অসংখ্য একঘেয়ে ও প্রাণহীন ছবি। এর প্রধান কারণ, ভালো ছবি তোলার কৌশল সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকা।

ছুটি কাটাতে যাওয়া হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা—একটি ভালো ছবি স্মৃতিকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা নিয়মিত ছবি শেয়ার করেন, তাদের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। তাই স্মার্টফোনে ছবি তোলার ক্ষেত্রে সঠিক সেটিংস, লেন্সের ব্যবহার এবং কম্পোজিশনের দিকে নজর দেওয়া জরুরি।

বর্তমানের বেশিরভাগ স্মার্টফোনে একাধিক ক্যামেরা লেন্স থাকে, যেমন ওয়াইড বা মেইন লেন্স, টেলিফটো এবং আল্ট্রা-ওয়াইড লেন্স। ভিউফাইন্ডারে সাধারণত 0.5x, 1x, 2x বা 5x জুম অপশন দেখা যায়, যা প্রতিটি লেন্সের নির্দিষ্ট জুম লেভেল নির্দেশ করে। এই নির্দিষ্ট লেভেলেই ছবি তুললে ভালো মান বজায় থাকে, মাঝামাঝি ডিজিটাল জুম ব্যবহার করলে ছবির গুণমান কমে যেতে পারে।

মানুষের ছবি তুলতে হলে মেইন বা টেলিফটো লেন্স ব্যবহার করলে মুখের বিকৃতি কম হয় এবং ব্যাকগ্রাউন্ডে স্বাভাবিক ব্লার পাওয়া যায়। প্রাকৃতিক দৃশ্যের ক্ষেত্রে আল্ট্রা-ওয়াইড লেন্স ভালো কাজ করে, কারণ এতে বিস্তৃত এলাকা এক ফ্রেমে ধরা পড়ে। দূরের কোনো বস্তু তুলতে টেলিফটো লেন্স উপযোগী হলেও অতিরিক্ত জুম এড়িয়ে চলা ভালো।

অনেকেই পোর্ট্রেট মোড ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য, তবে এতে কখনো কখনো ছবিতে কৃত্রিম ভাব চলে আসে। প্রাকৃতিক ব্লার পেতে টেলিফটো লেন্স দিয়ে কিছুটা দূর থেকে ফ্রেম করা ভালো। ছবি তোলার আগে লেন্স পরিষ্কার করাও জরুরি, কারণ ধুলা বা আঙুলের দাগ থাকলে ছবি ঝাপসা হতে পারে।

ছবি তোলার সময় স্ক্রিনের ব্রাইটনেস বাড়িয়ে নিলে ফ্রেমিং সহজ হয়। ভার্টিক্যাল না হরিজন্টাল শট নেবেন, সেটিও আগে ঠিক করা দরকার। একাধিক মানুষ থাকলে নিজে ট্যাপ করে ফোকাস ঠিক করলে গুরুত্বপূর্ণ ব্যক্তি স্পষ্ট দেখা যায়। এক্সপোজার নিয়ন্ত্রণ করতে স্ক্রিনে সূর্যের আইকন বা সেটিংস ব্যবহার করে উজ্জ্বলতা কমানো-বাড়ানো যায়।

একই দৃশ্যের একাধিক ছবি তুলতে চাইলে ফোকাস ও এক্সপোজার লক করে নেওয়া ভালো। খুব কম আলো না থাকলে ফ্ল্যাশ ব্যবহার না করাই উত্তম, কারণ এতে আলো অস্বাভাবিক দেখাতে পারে। দ্রুত মুহূর্ত ধরতে ফোন লক থাকা অবস্থায়ও ক্যামেরা চালু করার শর্টকাট জানা থাকলে সুবিধা হয়।

ভালো ছবি তুলতে দামী ক্যামেরার চেয়ে কম্পোজিশন বেশি গুরুত্বপূর্ণ। পেশাদাররা বলেন, রুল অব থার্ডস’ অনুসরণ করলে ছবি চোখে আরামদায়ক হয়। স্ক্রিনে গ্রিড অন করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে লাইনগুলোর ছেদবিন্দুর কাছে রাখলে ফ্রেম আরও আকর্ষণীয় হয়। তির্যক লাইন, রাস্তা বা সেতুর মতো উপাদান ব্যবহার করে ছবিতে গতি আনা যায়। সামনের কোনো বস্তু দিয়ে ফ্রেম তৈরি করলে গভীরতা বাড়ে, আর নিচু দিক থেকে শট নিলে দৃশ্য আরও নাটকীয় হয়।

আলোর ছায়ার কনট্রাস্টও ছবির সৌন্দর্য বাড়ায়। কিছুটা এক্সপোজার কমিয়ে বিষয়বস্তুকে উজ্জ্বল রাখা হলে ছবিতে গভীরতা আসে। অনেক সময় ব্যাকলাইটে তোলা সিলুয়েট ছবিও দারুণ আকর্ষণীয় হয়ে ওঠে।

যারা আরও পেশাদারভাবে কাজ করতে চান, তারা কিছু অ্যাপ ব্যবহার করতে পারেন। VSCO দিয়ে এক্সপোজার, শাটার স্পিড ও হোয়াইট ব্যালান্স নিয়ন্ত্রণ করা যায় এবং র ফাইল সাপোর্ট পাওয়া যায়। Lightroom Mobile দিয়ে আলো ও রঙ সূক্ষ্মভাবে ঠিক করা যায় এবং পরে উন্নত মানের এডিট সম্ভব। আইওএস ব্যবহারকারীদের জন্য Halide Mark II অ্যাপে ম্যানুয়াল কন্ট্রোল, র ফটো ও ডেপথ মোডের সুবিধা রয়েছে, যদিও এটি পেইড।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img