Tuesday, August 11, 2026
34.7 C
Dhaka

চ্যাটজিপিটি ব্যবহারে শিক্ষার্থীদের চিন্তাশক্তি হ্রাসের আশঙ্কা

২০২১ সালের নভেম্বর মাসে প্রযুক্তি জগতে এক নতুন মাত্রা যোগ করে মাইক্রোসফটের ওপেনএআই চ্যাটজিপিটি নামের এআই চ্যাটবটটি। এটি মানুষের জীবনে নানা দিক থেকে সুবিধা নিয়ে আসে। চ্যাটজিপিটি শুধু প্রশ্নের উত্তর দেয় না, কবিতা লিখে, রেসিপি তৈরি করে, গণিত সমাধান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট ও রিপোর্ট তৈরিতেও সহায়তা করে।

কিন্তু তিন বছরের ব্যবহারের পর বিজ্ঞানীরা সতর্ক করছেন, চ্যাটজিপিটি মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতাকে ধীরে ধীরে কমাচ্ছে। গবেষকরা বলছেন, মানুষ এখন নিজের চিন্তাভাবনার পরিবর্তে সরাসরি এআই-এর উপর নির্ভর করছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও এমআইটির গবেষণায় দেখা গেছে, এআই ব্যবহার করে লেখা প্রবন্ধে মানুষের বুদ্ধি ও শেখার দক্ষতা কমে যাচ্ছে। গবেষকরা ৫৪ জন প্রাপ্তবয়স্ককে তিনটি গ্রুপে ভাগ করে চার মাস ধরে পর্যবেক্ষণ করেছেন। এক গ্রুপ শুধুমাত্র নিজের মস্তিষ্ক ব্যবহার করে লেখা করেছে, দ্বিতীয় গ্রুপ সার্চ ইঞ্জিন ব্যবহার করেছে, আর তৃতীয় গ্রুপ চ্যাটজিপিটির সাহায্য নিয়েছে।

গবেষণায় দেখা গেছে, যারা এআই ব্যবহার করে প্রবন্ধ লিখেছে তাদের মস্তিষ্কের সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে কম ছিল। তাদের লেখার উদ্ধৃতিগুলো মনে রাখার ক্ষমতাও কম ছিল এবং নিজের লেখায় সম্পৃক্ততার অনুভূতিও কম পাওয়া গেছে।

পরবর্তী ধাপে অংশগ্রহণকারীদের গ্রুপ পরিবর্তন করা হয়। যারা প্রথমে শুধু মস্তিষ্ক ব্যবহার করেছিলেন, তারা এবার চ্যাটজিপিটি ব্যবহার করে লিখেছেন। যাদের প্রথম ধাপে শুধু এআই ব্যবহার ছিল, তারা এবার নিজস্ব মস্তিষ্ক ব্যবহার করেছেন। ফলাফল চমকপ্রদ; এআই থেকে মস্তিষ্কে আসা অংশগ্রহণকারীদের মানসিক সম্পৃক্ততা অন্য গ্রুপের তুলনায় অনেক কম ছিল।

গবেষকরা সতর্ক করে বলেন, এই পরীক্ষায় চতুর্থ ধাপে মাত্র ১৮ জন অংশগ্রহণ করেছেন। তাই এই ফলাফল প্রাথমিক হিসেবে গণ্য করা উচিত। আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে। তবে গবেষণার ফল থেকে বোঝা যায়, দীর্ঘমেয়াদি এআই ব্যবহার মানুষের মানসিক কার্যক্ষমতা ও শেখার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।

এআই-এর দিন শুরু হয়েছিল ১৯৭০-এর দশকে ক্যালকুলেটর ব্যবহারের মাধ্যমে। মানুষ হাতের হিসাবের বদলে যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। তখনও শিক্ষার্থীদের জন্য পরীক্ষা কঠোর করা হয়েছিল যাতে যন্ত্রের ব্যবহারের প্রভাব সামাল দেওয়া যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img