Monday, September 7, 2026
27 C
Dhaka

নতুন ভেরা রুবিন সুপারকম্পিউটার আনছে এনভিডিয়া

বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি প্রদর্শনী সিইএস ২০২৬-এ কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বচালিত যান এবং গ্রাফিক্স প্রযুক্তিতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং মূল মঞ্চে এসব প্রযুক্তি উন্মোচন করেন।

এনভিডিয়া জানায়, তারা ‘ভেরা রুবিন’ নামের নতুন প্রজন্মের সুপারকম্পিউটার উৎপাদন পর্যায়ে প্রবেশ করেছে। এই সুপারকম্পিউটারটি নির্মিত হচ্ছে এনভিডিয়ার নতুন জিপিইউ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে। একটি ভেরা সিপিইউতে রয়েছে ৮৮টি কাস্টম ‘অলিম্পাস’ কোর এবং ১.৫ টেরাবাইট সিস্টেম মেমোরি, যেখানে মোট ট্রানজিস্টরের সংখ্যা ২২৭ বিলিয়ন। অন্যদিকে, একটি রুবিন জিপিইউতে আছে ৩৩৬ বিলিয়ন ট্রানজিস্টর। প্রতিটি ভেরা রুবিন সুপারকম্পিউটারে দুটি সিপিইউ ও দুটি জিপিইউ ব্যবহার করা হচ্ছে।

এনভিডিয়া স্বচালিত গাড়ি প্রযুক্তিতেও নতুন ঘোষণা করেছে। তারা উন্মোচন করেছে ওপেন-সোর্স এআই মডেল ‘আলপামায়ো’-এর একটি পরিবার। এর প্রধান মডেল ‘আলপামায়ো-১’ ১০ বিলিয়ন প্যারামিটারভিত্তিক চেইন-অব-থট এআই সিস্টেম, যা মানুষের মতো চিন্তাভাবনা করে জটিল ড্রাইভিং পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে সক্ষম। মডেলটি অপ্রত্যাশিত পরিস্থিতিকে ছোট ছোট সমস্যায় ভাগ করে নিরাপদ পথ নির্ধারণ করতে পারে এবং প্রতিটি ধাপে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাও দিতে পারে। পাশাপাশি ‘আলপাসিম’ নামে আরেকটি মডেল চালু করা হয়েছে, যা খুব কম দেখা ড্রাইভিং পরিস্থিতির জন্য ক্লোজড-লুপ ট্রেনিংয়ে ব্যবহৃত হবে।

জেনসেন হুয়াং জানান, ২০২৫ সালের মার্সিডিজ-বেঞ্জ সিএলএ হবে প্রথম গাড়ি, যেখানে এনভিডিয়ার পূর্ণাঙ্গ স্বচালিত যান প্রযুক্তি ব্যবহার করা হবে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো একদিন প্রতিটি গাড়ি ও ট্রাককে স্বচালিত করা।’

গেমিং এবং ডিসপ্লে প্রযুক্তিতেও নতুন আপডেট এনেছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে ডিএলএসএস ৪.৫ এবং জি-সিঙ্ক পালসার প্রযুক্তি। ডিএলএসএস ৪.৫-এ দ্বিতীয় প্রজন্মের ট্রান্সফরমার মডেল ব্যবহার করার ফলে গ্রাফিক্স আরও স্থিতিশীল হবে। এতে যুক্ত হচ্ছে ৬এক্স মাল্টি-ফ্রেম জেনারেশন ও ডাইনামিক ফ্রেম জেনারেশন সুবিধা, যা চলতি বসন্তেই চালু হবে।

অন্যদিকে জি-সিঙ্ক পালসার প্রযুক্তির মাধ্যমে ডিসপ্লের ব্যাকলাইট পালসিং করে প্রায় ১,০০০ হার্টজ সমমানের মোশন ক্লারিটি প্রদান করা সম্ভব। এছাড়া ডিসপ্লে পরিবেশ অনুযায়ী উজ্জ্বলতা ও রঙের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করতে পারবে। প্রথম দফার জি-সিঙ্ক পালসার ডিসপ্লের প্রি-অর্ডার শুরু হয়েছে ৭ জানুয়ারি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img