Wednesday, July 22, 2026
25.7 C
Dhaka
No menu items!

গুগলের ভূমিকম্প সতর্কবার্তা প্রযুক্তি

গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম অ্যান্ড্রয়েড ফোনের সংবেদনশীল এক্সেলারোমিটার ব্যবহার করে ভূমিকম্পের প্রাথমিক কম্পন শনাক্ত করতে পারে এবং ব্যবহারকারীদের কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা পাঠাতে সক্ষম। এই প্রযুক্তি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভূমিকম্পপ্রবণ এলাকায় কার্যকরভাবে পরীক্ষা করা হয়েছে।

২০২২ সালের ২৫ অক্টোবর ক্যালিফোর্নিয়ার বে এরিয়া অঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্পের আগে স্থানীয়রা তাদের স্মার্টফোনে সতর্কবার্তা পেয়েছিলেন। এর পর ২০২৪ সালের ৬ আগস্ট দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্পের আগে বাসিন্দারা অন্তত ৩০ সেকেন্ড আগে নোটিফিকেশন পান। উল্লেখযোগ্য বিষয় হলো, ফোনগুলোই প্রথমে কম্পন শনাক্ত করেছিল এবং এরপর সেই তথ্য গুগলের সিস্টেমে পাঠানো হয়েছিল।

গুগল বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ বিভাগ, ইউএসজিএস এবং ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে এমন একটি প্রযুক্তি তৈরি করছে, যা ভূমিকম্পের আগে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাতে সক্ষম। বিশেষ করে কয়েক সেকেন্ড আগের সতর্কবার্তা মানুষকে টেবিল বা খাটের নিচে আশ্রয় নেওয়া, ট্রেনের গতি কমানো বা অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুযোগ দেয়। বড় ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে এই সিস্টেম অনেকের জীবন রক্ষায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

গুগলের সিস্টেম দুটি উৎস থেকে তথ্য সংগ্রহ করে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে থাকা হাজার হাজার সিসমোমিটার থেকে ভূমিকম্প সংক্রান্ত তথ্য নিলে, যুক্তরাষ্ট্র ও আশপাশের অঞ্চলে নির্ভুলভাবে কম্পন শনাক্ত করা যায়। তবে বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্য ব্যক্তিগত অ্যান্ড্রয়েড ফোনই প্রধান শনাক্তকরণ যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়।

অ্যান্ড্রয়েড ফোনে থাকা এক্সেলারোমিটার, যা ব্যবহারকারীর পদক্ষেপ ও চলাফেরার তথ্য ফিটনেস অ্যাপের জন্য সংগ্রহ করে, ভূমিকম্পের ক্ষুদ্র কম্পনও শনাক্ত করতে সক্ষম। কম্পন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ফোনের তথ্য গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমে পাঠানো হয়। এরপর লাখ লাখ ফোন থেকে একই ধরনের তথ্য পাওয়া গেলে সতর্কবার্তা সংশ্লিষ্ট অঞ্চলের ব্যবহারকারীদের পাঠানো হয়।

ফোনের মাধ্যমে সতর্কবার্তা পৌঁছানোর সময় অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইঞ্জিনিয়ার মার্ক স্টোগাইটিস জানান, ‘আমরা আলোর গতিবেগের সঙ্গে ভূমিকম্পের গতিবেগের একটি রেস খেলি। সৌভাগ্যজনকভাবে আলোর গতি ভূমিকম্পের গতিবেগের চেয়ে অনেক বেশি।’ সতর্কবার্তায় ব্যবহারকারীকে ‘ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড’ করার নির্দেশ দেওয়া হয়।

বিশ্বব্যাপী আনুমানিক ১,৮০০ কোটি মোবাইল ফোন ডিভাইসের মধ্যে ৩৫০ থেকে ৪০০ কোটি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। এই সিস্টেম ৯০টির বেশি দেশে কার্যকর, তবে ফোনের সংখ্যা কম বা সমুদ্রে উৎপন্ন ভূমিকম্প শনাক্তকরণের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

ব্যবহারকারীরা চাইলে অ্যান্ড্রয়েড ফোনে আর্থকোয়েক অ্যালার্ট চালু করতে পারেন:

১. ফোনের সেটিংস অপশনে যান
২. ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি’ অপশন নির্বাচন করুন
৩. ‘আর্থকোয়েক অ্যালার্ট’ সক্রিয় করুন

সর্বোত্তম সুবিধা পেতে ফোনের লোকেশন চালু রাখতে হবে, ফোনকে স্থিতিশীল অবস্থানে রাখার পাশাপাশি চার্জারের সাথে সংযুক্ত রাখতে হবে। একাধিক ফোনের তথ্য বিশ্লেষণ করে গুগল নির্ভুলভাবে সতর্কবার্তা পাঠাবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img