Wednesday, August 12, 2026
28.8 C
Dhaka

চার্জিং স্পিড বাড়ানোর ইঙ্গিত গ্যালাক্সি এস২৬-এ

স্যামসাং আগামী বছরের শুরুর দিকেই তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৬ উন্মোচন করতে পারে। সিরিজটিতে তিনটি মডেল থাকার সম্ভাবনার কথা জানা গেছে—গ্যালাক্সি এস২৬, গ্যালাক্সি এস২৬ প্লাস এবং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা। ইতোমধ্যে ওয়ানইউআই ৮.৫ সফটওয়্যারের ভেতরে লুকানো কিছু রেন্ডারের মাধ্যমে ফোনগুলোর সম্ভাব্য ডিজাইন প্রকাশ পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানইউআই ৮.৫-এর সফটওয়্যার টিয়ারডাউনে যে রেন্ডারগুলো পাওয়া গেছে, সেগুলো মূলত ফোনগুলোর পেছনের দিকের ডিজাইন তুলে ধরছে। সেখানে দেখা যায়, গ্যালাক্সি এস২৬ এবং গ্যালাক্সি এস২৬ প্লাস মডেলে উল্লম্বভাবে সাজানো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যা একটি ক্যামেরা আইল্যান্ডের ভেতরে বসানো হয়েছে।

অন্যদিকে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলে তিনটি প্রধান ক্যামেরা সেন্সরের সঙ্গে আরও দুটি অতিরিক্ত সেন্সর যুক্ত থাকতে পারে। ফলে মোট ক্যামেরা ইউনিটের সংখ্যা বেশি হলেও সামগ্রিক ডিজাইনে বড় ধরনের পরিবর্তন চোখে পড়েনি। এই ডিজাইন আগেও বিভিন্ন লিক এবং টিপস্টারদের শেয়ার করা ছবির সঙ্গে মিল রয়েছে বলে জানা গেছে।

সফটওয়্যার বিশ্লেষণে আরও ইঙ্গিত মিলেছে যে, এস২৬ সিরিজে থাকতে পারে সুপার ফার্স্ট চার্জিং ৩.০ প্রযুক্তি। এর ফলে তারযুক্ত এবং বেতার উভয় ধরনের চার্জিংয়েই আগের তুলনায় দ্রুতগতির চার্জিং সুবিধা পাওয়া যেতে পারে।

গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলের সম্ভাব্য ফিচার হিসেবে নতুন ১০-বিট ডিসপ্লের কথা বলা হচ্ছে, যা এক বিলিয়নের বেশি রং প্রদর্শনে সক্ষম হবে। আগের ৮-বিট ডিসপ্লের তুলনায় এটি বড় ধরনের ভিজ্যুয়াল উন্নতি হিসেবে ধরা হচ্ছে।

ক্যামেরা হার্ডওয়্যারে বড় কোনও পরিবর্তন না এলেও, সফটওয়্যার অপ্টিমাইজেশন এবং নতুন চিপসেটের উন্নত ইমেজ সিগন্যাল প্রসেসরের মাধ্যমে ছবি ও ভিডিওর মান আরও উন্নত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ ফর গ্যালাক্সি চিপসেট এবং ১২ জিবি র‌্যাম থাকতে পারে।

ব্যাটারি সক্ষমতা আগের মতোই ৫০০০ এমএএইচ রাখা হতে পারে, তবে চার্জিং স্পিড বাড়িয়ে ৬০ ওয়াট করা হতে পারে। এতে প্রায় ৩০ মিনিটে ব্যাটারি ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এস২৬ সিরিজের উন্নয়ন প্রক্রিয়া এখনও চলমান থাকায় চূড়ান্ত স্পেসিফিকেশনে কিছু পরিবর্তন আসতে পারে। তবে ফাঁস হওয়া কেস এবং রেন্ডার ছবিতে বড় ধরনের নকশাগত পরিবর্তনের ইঙ্গিত না থাকায় ধারণা করা হচ্ছে, পুরো সিরিজেই বড় ডিজাইন রিফ্রেশের বদলে ধাপে ধাপে আপগ্রেডই দেখা যেতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img