Sunday, August 2, 2026
33.1 C
Dhaka
No menu items!

মহাবিশ্বের আদিম উপাদান উন্মোচনে নতুন আবিষ্কার

নাসার হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশে এক নতুন ধরনের মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন আবিষ্কৃত এই বস্তুটিকে বিজ্ঞানীরা ‘ব্যর্থ ছায়াপথ’ বলে অভিহিত করেছেন।

ছায়াপথ সাধারণত কোটি কোটি তারার সমষ্টি থাকে। তবে ‘ক্লাউড-৯’ নামের এই অদ্ভুত বস্তুটি যদিও ছায়াপথের মতো বিশাল, তাতে পর্যাপ্ত তারা নেই। এটি মূলত ডার্ক ম্যাটার দিয়ে তৈরি একটি মেঘ, যার ভেতরে কোনো তারার অস্তিত্ব নেই। বস্তুটি পৃথিবী থেকে এক কোটি ৪০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত। ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এটি বিজ্ঞানীদের আদি মহাবিশ্ব এবং ডার্ক ম্যাটারের প্রকৃতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দিতে পারে।

ইতালির মিলানো-বিকোকা ইউনিভার্সিটির গবেষক ও প্রকল্পের প্রধান অনুসন্ধানকারী আলেজান্দ্রো বেনিতেজ-ল্যাম্বায় বলেছেন, “বস্তুটি ব্যর্থ এক ছায়াপথের গল্প, যেটি ছায়াপথ হওয়ার পথে থাকলেও শেষ পর্যন্ত তা হতে পারেনি। বিজ্ঞানের ক্ষেত্রে আমরা সাধারণত সাফল্যের চেয়ে ব্যর্থতা থেকেই বেশি শিখি। কোনো তারা না দেখার বিষয়টাই প্রমাণ করে আমাদের তত্ত্ব সঠিক। এ আবিষ্কার আমাদের জানাচ্ছে, আশপাশের মহাবিশ্বেই এমন এক আদিম উপাদান রয়েছে, যার মাধ্যমে ছায়াপথ তৈরির চেষ্টা হয়েছিল।”

বস্তুটি ‘রিআয়নাইজেশন-লিমিটেড এইচ আই ক্লাউড’ বা সংক্ষেপে ‘রেলহিক’ নামে পরিচিত। বিজ্ঞানীরা বহু বছর ধরে ধারণা করে আসছেন, মহাবিশ্বের শুরুর দিকে ছায়াপথ তৈরির সময়কার অবশিষ্টাংশ দেখতে এমন হবে। ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইএসএ)-এর গবেষক র‍্যাচেল বিটন বলেছেন, “আমাদের প্রতিবেশী বিভিন্ন ছায়াপথের আশেপাশে এ ধরনের পরিত্যক্ত বস্তু থাকতে পারে বলে আশা করা হয়েছিল।”

এ আকস্মিক আবিষ্কারটি ডার্ক ম্যাটারের ভৌত বৈশিষ্ট্য সম্পর্কে এক অনন্য ধারণা দিচ্ছে। মহাবিশ্বের সমস্ত পদার্থের প্রায় ৮৫ শতাংশই ডার্ক ম্যাটার, যা কোনো আলো নির্গত করে না, শোষণ করে না বা প্রতিফলিত করে না। ‘ক্লাউড-৯’-এ কোনো তারা না থাকার কারণে বিজ্ঞানীরা বিশুদ্ধ ডার্ক ম্যাটার ‘হেলো’ বা বলয় পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন। এতে কোনো ধরনের তারার আলো পর্যবেক্ষণে বিঘ্ন ঘটাচ্ছে না।

ইএসএ-এর ‘অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ ফর রিসার্চ ইন অ্যাস্ট্রোনমি/স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট’-এর গবেষক অ্যান্ড্রু ফক্স বলেছেন, “মেঘটি অন্ধকার মহাবিশ্বের দিকে তাকানোর একটি জানালা। আমরা তাত্ত্বিকভাবে জানি, মহাবিশ্বের অধিকাংশ ভরই ডার্ক ম্যাটার। তবে এসব শনাক্ত করা অত্যন্ত কঠিন। ‘ক্লাউড-৯’ আমাদের ডার্ক ম্যাটার পর্যবেক্ষণের বিরল সুযোগ দিয়েছে।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img