Tuesday, July 14, 2026
26.5 C
Dhaka
No menu items!

সিকিউরিটি ক্যামেরা হ্যাকিং থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

ঘরের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে অনেকেই সিকিউরিটি ক্যামেরার ওপর নির্ভর করছেন। তবে প্রযুক্তির সুবিধার পাশাপাশি এসব ক্যামেরা হ্যাকিংয়ের ঝুঁকিও পুরোপুরি এড়িয়ে যাওয়া যায় না। অতীতে বিশ্বের বিভিন্ন দেশে সিকিউরিটি ক্যামেরা হ্যাক হওয়ার একাধিক ঘটনা সামনে আসায় ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও আধুনিক ক্যামেরাগুলো উন্নত নিরাপত্তা ব্যবস্থায় তৈরি হচ্ছে, তবু বাড়তি সতর্কতা নেওয়া জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু সাধারণ কিন্তু কার্যকর অভ্যাস গড়ে তুললে ঘরের সিকিউরিটি ক্যামেরার নিরাপত্তা অনেকটাই বাড়ানো সম্ভব। নিচে সিকিউরিটি ক্যামেরা হ্যাকিং থেকে রক্ষা পাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় তুলে ধরা হলো।

সস্তা বা অজানা উৎসের নকল ও ব্যবহৃত ক্যামেরা কেনা থেকে বিরত থাকা উচিত। অতিরিক্ত কম দামে বিক্রি হওয়া ক্যামেরাগুলোর সফটওয়্যার অনেক সময় দুর্বল থাকে, যা হ্যাকারদের জন্য সহজ লক্ষ্য হয়ে ওঠে। বিশেষ করে অনলাইন মার্কেটপ্লেস থেকে ব্যবহৃত ক্যামেরা কেনার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন, কারণ এগুলো পুরোপুরি রিসেট করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া কঠিন।

ক্যামেরা কেনার সময় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা রয়েছে কি না, তা যাচাই করা জরুরি। এই প্রযুক্তির মাধ্যমে ভিডিও ডেটা এনক্রিপ্ট হয়ে আদান-প্রদান হয়, ফলে মাঝপথে ডেটা আটকানো হলেও তা ব্যবহার করা সম্ভব হয় না। নামকরা অনেক ব্র্যান্ড এই সুবিধা দিয়ে থাকে, তবে সেটিংসে গিয়ে এটি চালু আছে কিনা নিশ্চিত করতে হবে।

ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা ইতিহাসও গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতীতে কোনো ব্র্যান্ডের বিরুদ্ধে ডেটা লিক বা তথ্য ফাঁসের অভিযোগ থাকলে সে বিষয়ে সতর্ক থাকা ভালো। কিছু ব্র্যান্ড ক্লাউড স্টোরেজের পরিবর্তে লোকাল স্টোরেজ ব্যবহার করে, যা অনেক ক্ষেত্রে তুলনামূলক বেশি নিরাপদ বলে মনে করা হয়।

শক্তিশালী পাসওয়ার্ড ও নিরাপদ ওয়াই-ফাই ব্যবহার করাও অত্যন্ত জরুরি। দুর্বল ওয়াই-ফাই পাসওয়ার্ড হলে শুধু ক্যামেরাই নয়, ঘরের অন্যান্য স্মার্ট ডিভাইসও ঝুঁকিতে পড়ে। তাই জটিল পাসওয়ার্ড ব্যবহার, ওয়াই-ফাই এনক্রিপশন চালু রাখা এবং সম্ভব হলে আলাদা গেস্ট নেটওয়ার্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

নিয়মিত ক্যামেরা ও সংশ্লিষ্ট অ্যাপের সফটওয়্যার আপডেট করা উচিত। সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন ফিচারের পাশাপাশি পুরোনো নিরাপত্তা ত্রুটিগুলোও ঠিক করা হয়। অটো আপডেট সুবিধা থাকলে তা চালু রাখা এবং মাঝে মধ্যে নিজে যাচাই করা ভালো।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু থাকলে নিরাপত্তা আরও এক ধাপ বাড়ে। এতে শুধু পাসওয়ার্ড জানলেই কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারে না; অতিরিক্তভাবে এসএমএস কোড, ইমেইল ভেরিফিকেশন বা বায়োমেট্রিক অনুমোদনের প্রয়োজন হয়।

সার্বিকভাবে বলা যায়, ঘরে সিকিউরিটি ক্যামেরা ব্যবহার ঝুঁকিমুক্ত নয়, তবে সচেতন ব্যবহার এবং কিছু মৌলিক সতর্কতা মেনে চললে হ্যাকিংয়ের আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img