Sunday, April 5, 2026
28 C
Dhaka

রোলেক্স ঘড়ির দাম এত বেশি কেন?

বিশ্বজুড়ে বিলাসবহুল ঘড়ির প্রতীক হিসেবে পরিচিত রোলেক্স। উচ্চমূল্যের কারণে ব্র্যান্ডটির ঘড়ি সাধারণ বা মধ্যবিত্তের নাগালের বাইরে। স্ট্যাটাস সিম্বল হিসেবে ধনী শ্রেণির হাতেই এটি বেশি দেখা যায়। সময় জানানোর কাজ একটি সাধারণ ঘড়িও করতে পারে—তবে কেন রোলেক্সের ঘড়ির দাম লাখো টাকায় পৌঁছে যায়, এ নিয়ে কৌতূহল অনেকের।

সূক্ষ্ম কারুকাজ ও গবেষণার ফল

রোলেক্সের মূল্য নির্ধারণের সবচেয়ে বড় কারণ এর নির্মাণপ্রক্রিয়ার বিশেষত্ব। কোম্পানিটি দাবি করে, তারা কোনো সাধারণ ঘড়ি তৈরি করে না—প্রতিটি ঘড়ির পেছনে থাকে দীর্ঘ গবেষণা, উন্নতমানের ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা, এবং নিখুঁত কারিগরি। প্রতিটি ঘড়িকে মাস্টারপিসে রূপ দিতে উপাদান থেকে নকশা—সবক্ষেত্রেই ব্যবহার করা হয় সর্বোচ্চ মান।

প্রতিষ্ঠার গল্প

ব্র্যান্ডটির যাত্রা শুরু ১৯০৫ সালে লন্ডনে। হ্যান্স উইলসডর্ফ ও আলফ্রেড ডেভিস ‘উইলসডর্ফ অ্যান্ড ডেভিস’ নামে একটি ছোট কোম্পানি চালু করেন। শুরুতে তারা নিজেদের নামে ঘড়ি বাজারজাত করতেন না; বরং উচ্চমানের হাতঘড়ি তৈরি করে তা জুয়েলারদের কাছে বিক্রি করতেন। পরে জুয়েলাররা নিজেদের ব্র্যান্ড নাম যুক্ত করে বাজারজাত করতেন।

সেই সময় হাতঘড়িকে পকেট ঘড়ির বিকল্প হিসেবে যথেষ্ট নির্ভরযোগ্য মনে করা হতো না, যদিও পকেট ঘড়ি সামান্য পরিবেশগত পরিবর্তন বা পানির সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হতো। তবুও তখন সময় পরিমাপের প্রধান মাধ্যম ছিল পকেট ঘড়ি।

দাম বেশি হওয়ার মূল কারণ

রোলেক্স তাদের ঘড়িতে ব্যবহার করে বিশেষ মানের ৯০৪এল স্টিল—এটি সাধারণত অন্যান্য বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারকদের ব্যবহৃত ৩১৬এল স্টিলের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল, টেকসই ও মরিচা-প্রতিরোধী। এই প্রিমিয়াম উপাদান, উৎকর্ষমানের কারিগরি, গবেষণা এবং দীর্ঘ সময়ের ব্র্যান্ড ভ্যালু—সব মিলিয়েই রোলেক্স ঘড়ির দাম হয়ে ওঠে এত বেশি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মহাকাশ অভিযানে বিপ্লব আনতে পারে ৪৩৩ বছরের ব্যাটারি

মহাকাশ গবেষণায় শক্তি সরবরাহ দীর্ঘদিন ধরেই অন্যতম বড় চ্যালেঞ্জ...

মানুষের বেশে ফেরেশতা জিবরাইলের আগমন, শিক্ষা দিলেন দ্বীনের ভিত্তি

ইসলামের ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে, যা দ্বীনের মৌলিক...

প্রতারণা এড়াতে যে আচরণগুলো খেয়াল রাখবেন

সমাজে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে, আর অনেক সময়...

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার ৫ লাখ টন ডিজেল...

দৃষ্টি-শব্দে মস্তিষ্কের প্রতিক্রিয়া আগাম জানাবে মেটার নতুন এআই

দৃষ্টি, শব্দ ও ভাষার প্রতি মানুষের মস্তিষ্ক কীভাবে প্রতিক্রিয়া...

গণভোটের রায় উপেক্ষা করলে সরকার টিকবে না: আখতার হোসেন

গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় অমান্য করলে কোনো সরকারই...

কোরআনের আলোকে জীবনের সফলতার দিকনির্দেশনা

মানুষের জীবনে সফলতার ধারণা কেবল পার্থিব অর্জনের মধ্যেই সীমাবদ্ধ...

শিশুর জেদ কমাতে অভিভাবকদের করণীয়

শিশুর মানসিক বিকাশে বাবা-মায়ের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক...

জেব্রা ক্রসিংয়ে কি সত্যিই জেব্রা পার হতো

শহরের ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদে পারাপারের জন্য ব্যবহৃত জেব্রা...

চাঁদপুরে স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ, থানায় স্ত্রীর আবেদন

চাঁদপুরে দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবনের পর স্বামীর বিরুদ্ধে...

উম্মতের প্রতি নবীজির সীমাহীন ভালোবাসা ও মমতা

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির জন্য দয়া ও...

অতিরিক্ত কার্টুন দেখায় শিশুদের মানসিক বিকাশে ঝুঁকি

শিশুদের কাছে কার্টুন বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। এটি তাদের...

মহাকাশ থেকে পৃথিবীর মনোমুগ্ধকর ছবি প্রকাশ

প্রায় ৫৪ বছর পর আবারও চাঁদের উদ্দেশ্যে মানুষের যাত্রা...

শিক্ষায় নৈতিকতার গুরুত্ব কেন অপরিহার্য

ইসলামী শিক্ষাব্যবস্থায় শিক্ষকতার মর্যাদা অত্যন্ত উচ্চ। মহানবী হজরত মুহাম্মদ...
spot_img

আরও পড়ুন

মহাকাশ অভিযানে বিপ্লব আনতে পারে ৪৩৩ বছরের ব্যাটারি

মহাকাশ গবেষণায় শক্তি সরবরাহ দীর্ঘদিন ধরেই অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশেষ করে সূর্য থেকে বহু দূরের গভীর মহাকাশে, যেখানে সূর্যের আলো...

মানুষের বেশে ফেরেশতা জিবরাইলের আগমন, শিক্ষা দিলেন দ্বীনের ভিত্তি

ইসলামের ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে, যা দ্বীনের মৌলিক কাঠামোকে সুস্পষ্টভাবে তুলে ধরে। হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) বর্ণিত একটি হাদিসে এই ঘটনার বিস্তারিত...

প্রতারণা এড়াতে যে আচরণগুলো খেয়াল রাখবেন

সমাজে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে, আর অনেক সময় কাছের মানুষরাই প্রতারণার সঙ্গে জড়িত থাকেন। তাই প্রতারকদের আগেভাগে শনাক্ত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে...

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকার ৫ লাখ টন ডিজেল এবং দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির অনুমোদন দিয়েছে। বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের...
spot_img