Saturday, September 12, 2026
29 C
Dhaka

আজানের জবাব দেয়ার নিয়ম ও ফজিলত

আজান একটি আরবি শব্দ।

এর অর্থ ডাকা বা আহ্বান করা। ইসলামে আজান একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, যার মাধ্যমে প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ের ঘোষণা দেয়া হয়। আজান শোনার পর এর জবাব দেয়া হজরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। এ বিষয়ে তিনি এরশাদ করেন, ‘যখন আজান শুনবে, এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে।’ (বুখারি ৬১১)।

আজানের জবাব দেয়ার পদ্ধতি হলো, মুয়াজ্জিন প্রতিটি বাক্য উচ্চারণ করে থামার পর শ্রোতা একই বাক্য পুনরাবৃত্তি করবে। তবে মুয়াজ্জিন যখন ‘হাইয়্যা আলাস সালাহ’ ও ‘হাইয়্যা আলাল ফালাহ’ বলেন, তখন শ্রোতা বলবে ‘লা হাওলা ওয়া লা কুউওয়াতা ইল্লা বিল্লাহ’। এটিই অধিক বিশুদ্ধ মত বলে উল্লেখ করা হয়েছে (মুসলিম ৩৮৫)। যদিও কিছু বর্ণনায় এ দুই বাক্যের ক্ষেত্রেও মুয়াজ্জিনের অনুরূপ বলার অনুমতি পাওয়া যায় (কিতাবুদ দোয়া, তাবারানি ৪৫৮)।

কিছু নির্দিষ্ট অবস্থায় আজানের জবাব দেয়া জরুরি নয় বলে আলেমরা উল্লেখ করেছেন। নামাজরত অবস্থায়, পানাহারকালে, ইস্তিঞ্জার সময়, স্ত্রী সহবাসে লিপ্ত অবস্থায় কিংবা মহিলাদের ঋতুকালীন সময়ে আজানের জবাব দেয়া যাবে না। তবে অনেক আলেমের মতে, এসব কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজানের জবাব দিয়ে নেয়া উত্তম। কোরআন তেলাওয়াতের সময় আজান শুরু হলে তেলাওয়াত সাময়িক বন্ধ রেখে আজানের জবাব দেয়া অধিক ফজিলতপূর্ণ (আদ্দুররুল মুখতার ১/৩৯৭)।

আজানের সময় নীরব থাকা সুন্নত। অপ্রয়োজনে দুনিয়াবি বা দীনি কথাবার্তায় লিপ্ত থাকা অনুচিত। সাধারণ বক্তৃতা বা সেমিনার চলাকালেও আজান শুরু হলে তা সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। একইভাবে ওয়াজ মাহফিল বা অন্যান্য দীনি আয়োজন চলাকালে আজান হলে সবাইকে আজানের জবাব দেয়ার সুযোগ করে দেয়া উত্তম বলে ফিকহের গ্রন্থগুলোতে উল্লেখ রয়েছে (ফাতহুল কাদির ১/২৪৮, রদ্দুল মুহতার ১/৩৯৯, ফাতাওয়া মাহমুদিয়া ৫/৪২৭)।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img