Monday, August 10, 2026
32.4 C
Dhaka

সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে মায়ের দোয়া ও আদর্শের শক্তি

মানুষের জীবনের দীর্ঘতম যাত্রার শুরু কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বা কর্মস্থলের ডেস্ক থেকে নয়, শুরু হয় একজন মায়ের কোল থেকে। সেই কোলই মানুষের প্রথম পাঠশালা, প্রথম মাদরাসা এবং প্রথম চরিত্র গঠনের কারখানা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়—যাঁরা সাফল্য ও আলোকিত চরিত্র নিয়ে পৃথিবীতে স্মরণীয় হয়েছেন, তাঁদের পেছনে রয়েছে একজন নীরব সাধিকার অবিরাম দোয়া, ত্যাগ ও আদর্শ। সেই নীরব সাধিকার নাম—মা।

বর্তমান সমাজে সন্তান প্রতিপালনকে অনেক সময় খাবার, পোশাক, স্কুল কিংবা কোচিংয়ের মধ্যেই সীমাবদ্ধ করে দেখা হয়। অথচ ইসলাম সন্তান গঠনের ক্ষেত্রে যে মৌলিক শক্তির কথা বলে, তা কেবল বস্তুগত নয়। মায়ের দোয়া ও আদর্শিক উপস্থিতিই সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এই দুই শক্তি মিলেই এমন এক অদৃশ্য কাঠামো গড়ে তোলে, যার ওপর দাঁড়িয়ে একটি মানুষ সারা জীবন পথচলা করে।

ইসলামে দোয়ার মর্যাদা ব্যাপক ও সুদূরপ্রসারী। কিছু দোয়া রয়েছে, যেগুলো আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিনটি দোয়া অবশ্যই কবুল করা হয় : (১) মজলুমের দোয়া, (২) মুসাফিরের দোয়া, (৩) সন্তানের জন্য মা-বাবার দোয়া।’ (আবু দাউদ, হাদিস : ১৫৩৬)। এই হাদিসে মা-বাবা উভয়ের কথা বলা হলেও ইসলামী স্কলারদের সর্বসম্মত মত হলো—মায়ের দোয়ার প্রভাব আরও গভীর। কারণ সন্তান জন্ম, লালন-পালন ও মানসিক গঠনে মায়ের ভূমিকা অধিক প্রত্যক্ষ ও দীর্ঘস্থায়ী।

ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, ‘সন্তানের অন্তর যে পথে বাঁক নেয়, তা মূলত নির্ভর করে তার ঘরে উচ্চারিত দোয়া ও কথার ওপর।’ (তুহফাতুল মাওদূদ)। একজন মা যখন রাতের শেষ প্রহরে অশ্রুসজল চোখে সন্তানের জন্য হেদায়েত, ঈমান ও নিরাপত্তা কামনা করেন, সেই দোয়া হয়তো মানুষের কানে পৌঁছায় না, কিন্তু সন্তানের ভবিষ্যৎ চরিত্রে তার গভীর ও স্থায়ী প্রভাব পড়ে।

পবিত্র কোরআনেও মা-বাবার দোয়ার প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায়। ইবরাহিম (আ.)-এর দোয়া তার উৎকৃষ্ট উদাহরণ—‘হে আমার প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমার বংশধরদেরও।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ৪০)। আলেমদের মতে, এক প্রজন্মের দোয়া কখনো কখনো পরবর্তী একাধিক প্রজন্মে ফল দেয়। ইসমাঈল (আ.), ইসহাক (আ.) ও পরবর্তী নবীদের জীবনে এই দোয়ার ধারাবাহিকতার প্রভাব স্পষ্ট।

দোয়ার পাশাপাশি মায়ের আদর্শিক জীবনযাপনও সন্তানের জন্য শক্তিশালী শিক্ষা। শিশু প্রথমে শোনে না, দেখে। সে মায়ের নামাজ, কথা বলার ভঙ্গি, ধৈর্য, রাগ নিয়ন্ত্রণ ও আল্লাহর ওপর ভরসা করা প্রত্যক্ষ করে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রহ.) বলেন, ‘শিশুর অন্তর কাঁচা মাটির মতো, যা প্রথমে তাতে আঁকা হয়, সেটাই স্থায়ী হয়ে যায়।’ (তুহফাতুল মাওদূদ)। একজন মা যদি সত্যবাদিতা, লজ্জাশীলতা, ধৈর্য ও আল্লাহভীতিকে নিজের জীবনে ধারণ করেন, তবে সন্তানকে আলাদা করে শেখাতে হয় না—আদর্শ নিজেই শিক্ষা হয়ে ওঠে।

ইতিহাসে এর বহু বাস্তব উদাহরণ রয়েছে। ইমাম শাফেয়ি (রহ.)-এর মা দারিদ্র্যের মধ্যেও তাঁকে ইলমের পথে অবিচল রেখেছিলেন। ইমাম বুখারি (রহ.)-এর দৃষ্টিশক্তি তাঁর মায়ের দোয়ার বরকতেই ফিরে এসেছিল—এগুলো কোনো রূপক নয়, বরং প্রামাণ্য ইতিহাস।

আজকের মা এক কঠিন বাস্তবতার মুখোমুখি। ডিজিটাল আসক্তি, নৈতিক অবক্ষয় ও সময়ের স্বল্পতার ভেতর দিয়েই তাঁকে সন্তান গড়ে তুলতে হচ্ছে। তবে ইসলাম এখানে মাকে অসহায় রাখেনি। বরং প্রতিটি ধৈর্য, প্রতিটি নীরব কষ্টকে ইবাদতের মর্যাদা দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি সে তার ছোট সন্তানদের জন্য পরিশ্রম করে, তবে সে আল্লাহর পথেই আছে। আর যদি সে তার বৃদ্ধ মাতা-পিতার জন্য পরিশ্রম করে, তবে সেও আল্লাহর পথেই আছে।’ (সিলসিলা সহিহা : ২/৫৩৮)।

আদর্শ সমাজ বিনির্মাণে তাই মায়ের দোয়া ও আদর্শকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। রাষ্ট্র, সমাজ ও পরিবার—সব স্তরে মাকে সম্মান, সময় ও মানসিক নিরাপত্তা দেওয়া জরুরি। কারণ একজন আলোকিত মা মানেই একটি আলোকিত প্রজন্ম। একজন মা হয়তো আলোচনার মঞ্চে নেই, ইতিহাসের শিরোনামেও নেই; কিন্তু তাঁর সিজদার ভেতরেই লুকিয়ে থাকে জাতির ভবিষ্যৎ। সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠে অনেকটাই সেই নিঃশব্দ দোয়াগুলোতে, যা মানুষ শোনে না, শুধু আল্লাহ শোনেন।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img