Sunday, August 2, 2026
32.2 C
Dhaka
No menu items!

রিকশাচালকদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ কর্মশালা

রিকশাচালকদের জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন বিশেষ উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে ৫ ডিসেম্বর (শুক্রবার) সংস্থাটির নিজস্ব অডিটরিয়ামে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে।

ফাউন্ডেশনের দাওয়াহ ও গবেষণা বিভাগের ইনচার্জ আবুল কাসেম আদিল কালবেলার মতে, কর্মশালায় রিকশাচালকদের ব্যক্তিগত ও পারিবারিক দায়িত্ব, সামাজিক আচরণ, রাস্তার নিরাপত্তা, ট্রাফিক আইন, স্বাস্থ্যঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সেশনগুলো পরিচালনা করবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রশিক্ষকরা।

প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, যিনি রিকশাচালকদের আচার-আচরণ ও পারিবারিক দায়িত্বশীলতা নিয়ে দিকনির্দেশনা দেবেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে শ্রমের মর্যাদা ও হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরবেন মিরপুর মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম সুমন সাধারণ স্বাস্থ্যঝুঁকি ও করণীয় বিষয়গুলো আলোচনা করবেন।

ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী সাবির আহম্মেদ স্বল্প আয়ে সংসার পরিচালনা, সঞ্চয় ও আর্থিক শৃঙ্খলার প্রশিক্ষণ দেবেন। এছাড়া রাস্তার নিরাপত্তা ও ট্রাফিক আইন বিষয়ক আলাদা সেশন পরিচালনা করবেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের দেওয়া হবে একটি টি-শার্ট ও একটি শীতের হুডি। ফাউন্ডেশন জানিয়েছে, জীবনমান উন্নয়নে অগ্রণী হিসেবে নির্বাচিত একজন রিকশাচালককে ওমরায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

ফাউন্ডেশন আরও জানিয়েছে, ৭০০ আসনবিশিষ্ট অডিটরিয়ামে বছরজুড়ে বিভিন্ন পেশাজীবীদের জন্য ধারাবাহিকভাবে দাওয়াতি, মোটিভেশন ও জীবনমান উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন করা হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংকার, আইনজীবী ও গণমাধ্যমকর্মীসহ সমাজের নানা শ্রেণিপেশার মানুষের জন্য পৃথক কর্মসূচিও নেওয়া হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img