Sunday, August 23, 2026
33 C
Dhaka

তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ

প্রখ্যাত ইসলামিক আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘তালাক কোনো প্রশংসনীয় কাজ নয়; বরং এটি নিরুপায় অবস্থায় একটি বিষাক্ত সম্পর্ক থেকে বের হওয়ার শেষ উপায়।’ তিনি দাম্পত্য জীবনে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক বোঝাপড়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘ভাঙার আগে একবার নয়, শতবার ভাবা উচিত- সংশোধনেই সমাধান, বিচ্ছেদে নয়।’

বুধবার (২৯ অক্টোবর) রাতে ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, পরিবার মানবসভ্যতার সূতিকাগার। পৃথিবীর সূচনালগ্ন থেকে যে বন্ধনের ওপর মানবসভ্যতা টিকে আছে, তার নাম পরিবার। অথচ সামান্য তুচ্ছ কারণে প্রতিদিন অসংখ্য সংসার ভেঙে যাচ্ছে। তিনি একটি জরিপের তথ্য উল্লেখ করে বলেন, রাজধানীতে প্রতিদিন প্রায় ৩৭টি দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ ঘটছে, অর্থাৎ গড়ে প্রতি ৪০ মিনিটে একটি তালাক হচ্ছে।

শায়খ বলেন, ইসলাম তালাককে বৈধ হলেও এটি অত্যন্ত অপছন্দনীয় কাজ। পরিবার ভাঙার ঘটনায় শয়তান সবচেয়ে আনন্দিত হয়। তালাকের ফলে স্বামী-স্ত্রী আলাদা হয়, তবে এর সবচেয়ে বড় ক্ষতি ভোগ করে সন্তানরা, যারা সারাজীবন মানসিক আঘাত বহন করে।

তিনি আরও বলেন, ইসলাম তালাককে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেয়নি; বরং নির্দেশ দিয়েছে যেন ভুল বোঝাবুঝি মিটে গেলে পুনর্মিলনের সুযোগ থাকে। কিন্তু বর্তমান সময়ে মানুষ সামান্য রাগ বা অভিমানে চূড়ান্ত তালাক দিয়ে দেয়, যা পুনর্মিলনের সব পথ বন্ধ করে দেয়।

শায়খ আহমাদুল্লাহ পরামর্শ দেন, ‘তালাকের আগে ভাবুন, অভিজ্ঞ আলেমদের পরামর্শ নিন। নবীজির সংসারেও মনোমালিন্য ঘটেছিল, কিন্তু তা স্থায়ী হয়নি; বরং ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল।’ তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘আজ একা থাকাই স্বস্তি মনে হতে পারে, কিন্তু বার্ধক্যে একলা থাকলে পাশে থাকবে না কোন ভালোবাসার হাত।’

শেষে তিনি বলেন, ‘সংসার ঠিক মাটির হাঁড়ির মতো; গড়তে সময় লাগে, ভাঙতে এক মুহূর্ত। ভাঙার পরই বোঝা যায়, এটিই জীবনের সবচেয়ে বড় ভুল। আমাদের কেউই নিখুঁত নই। মতের অমিল, ভুল বোঝাবুঝি জীবনের অংশ। তাই বিচ্ছেদের আগে ভেবে নিন- সংশোধনেই সমাধান, বিচ্ছেদে নয়।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img