Friday, July 24, 2026
25.5 C
Dhaka
No menu items!

এক মাসে রেকর্ড ১ কোটি ১৭ লাখ মুসল্লির ওমরাহ সম্পন্ন

হিজরি বর্ষের রবিউস সানি মাসে রেকর্ডসংখ্যক মুসলিম পবিত্র ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ কর্তৃপক্ষের যৌথ প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক মাসে ওমরাহ পালন করেছেন ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসল্লি। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যা, যা সৌদি সরকারের উন্নত সেবা, ডিজিটাল ব্যবস্থাপনা এবং আধুনিক অবকাঠামো সুবিধার ফল হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ওমরাহ পালনকারীদের মধ্যে প্রায় দেড় মিলিয়ন বা ১৫ লাখ মুসল্লি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে গিয়েছেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে, আধুনিক ডিজিটাল টুল, ই-ভিসা ব্যবস্থা এবং অনলাইন সেবার ফলে এখন ওমরাহ যাত্রা আগের তুলনায় অনেক বেশি সহজ, নিরাপদ ও আরামদায়ক হয়েছে। বিদেশি মুসল্লিরা অনলাইনে আবেদন, বুকিং ও যাত্রাসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে পারছেন ঘরে বসেই, ফলে তারা নির্বিঘ্নে পবিত্র ইবাদতে অংশ নিতে পারছেন।

সৌদি সরকারের “ভিশন ২০৩০” কর্মসূচির অংশ হিসেবে ওমরাহ ও হজ সেবার এই সম্প্রসারণ চালানো হচ্ছে। এর লক্ষ্য হলো—বিশ্বের সব প্রান্তের মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে (মসজিদুল হারাম ও মসজিদে নববী) পৌঁছানোকে আরও সহজ করা এবং তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা। এজন্য যাত্রার শুরু থেকে ইবাদত শেষে ফেরার পর্যন্ত নিরাপত্তা, আরাম ও মানসিক প্রশান্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকার গত কয়েক বছরে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় আধুনিকায়ন এনেছে। ডিজিটাল ভিসা, অনলাইন নিবন্ধন, স্মার্ট ট্রান্সপোর্ট, উন্নত অবকাঠামো এবং আধুনিক যোগাযোগব্যবস্থা ওমরাহ যাত্রাকে আরও গতিশীল করেছে। এর ফলে মুসল্লিদের অংশগ্রহণ বেড়েছে কয়েকগুণ এবং সামগ্রিক অভিজ্ঞতাও আরও শান্তিপূর্ণ হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img