Sunday, July 19, 2026
28.3 C
Dhaka
No menu items!

বিয়ের আগে ৭ গুরুত্বপূর্ণ প্রস্তুতি, জানালেন আহমাদুল্লাহ

বিয়ে মানুষকে শালীন, পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে যায়। ইসলামে বিয়েকে গুরুত্বপূর্ণ ও বরকতময় ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যসম্পন্ন মানুষের জন্য বিয়ে করা ইমানি দায়িত্ব।

প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বিয়ের আগে নেওয়ার ৭টি জরুরি প্রস্তুতির পরামর্শ দিয়েছেন:

১. নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তোলা
বিয়ের আগে নিজেকে পরহেজগার ও পাপের কাজ থেকে দূরে রাখা জরুরি। আল্লাহ ভালো মানুষদের সঙ্গে মিলিয়ে দেন, তাই আগে নিজের চরিত্র গড়ে তোলা গুরুত্বপূর্ণ।

২. আল্লাহর কাছে দোয়া করা
ভালো জীবনসঙ্গীর জন্য নিয়মিত দোয়া করতে হবে। বিশেষ করে সুরা ফুরকান, ৭৪ নম্বর আয়াতের শেষ অংশ নিয়মিত পড়া উচিত।

দোয়া:
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা।

৩. দ্বীনদার সঙ্গী খোঁজা
বিয়ে করার আগে জীবনসঙ্গীর দ্বীনদারিতা, তাকওয়া এবং সরলতাকে গুরুত্ব দিয়ে খোঁজা প্রয়োজন। দ্বীনদার জীবনসঙ্গী পেলে দাম্পত্য জীবন সুসংগত হয়।

৪. পার্টনারের অধিকার জানা
দাম্পত্য জীবনে নারী-পুরুষ একে অন্যের অধিকার বুঝে না চললে অশান্তি দেখা দেয়। কোরআন ও হাদিস অনুযায়ী পার্টনারের অধিকার আগে থেকে জানা জরুরি।

৫. হালাল উপার্জন নিশ্চিত করা
ছেলেরা বিয়ের আগে হালাল উপার্জনের চেষ্টা করবে, যাতে স্ত্রী ও পরিবারের ব্যয়ভার বহন করতে পারে। মেয়েরাও গৃহস্থালির কাজ ভালোভাবে জানলে সংসারে বনিবনা সহজ হয়।

৬. তালাকের মাসআলা জানা
বিয়ের আগে তালাক সংক্রান্ত বিধান ও মাসআলা জানা গুরুত্বপূর্ণ। কোন পদ্ধতি জায়েজ, কোনটি নাজায়েজ—সব বিষয় জানলে ভবিষ্যতে আফসোস কম হয়।

৭. পারিবারিক ব্যবস্থাপনা বোঝা
বিয়ের পর শ্বশুরবাড়ি ও স্বামীর পরিবারের সাথে সম্পর্ক ও দায়িত্ব বোঝা জরুরি। কার সঙ্গে দেখা করা যাবে, কার সঙ্গে করা যাবে না—এগুলো শরিয়তের আলোকে জানা উচিত।



সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img