Tuesday, August 25, 2026
31 C
Dhaka

নামাজে ভিন্ন সুরার আয়াত একত্রে পড়ার বিধান কী?

নামাজে কোরআনের বিভিন্ন সুরা বা ভিন্ন স্থানের আয়াত একত্র করে তিলাওয়াত করা যাবে কি না—এমন প্রশ্ন অনেক মুসল্লির মধ্যেই রয়েছে। বিশেষ করে বিভিন্ন দোয়া বা বিষয়ভিত্তিক আয়াত সংকলনের বই থেকে নামাজে তিলাওয়াতের বিষয়ে ইসলামি বিধান জানতে চান অনেকে।

এ বিষয়ে ইসলামি বিশেষজ্ঞরা জানিয়েছেন, একই রাকাতে ইচ্ছাকৃতভাবে কোরআনের বিভিন্ন স্থান থেকে তিলাওয়াত করা মাকরুহ হিসেবে বিবেচিত।

হাদিসের বর্ণনা অনুযায়ী, নবীজি (সা.) নামাজে এভাবে তিলাওয়াত করতে নিরুৎসাহিত করেছেন। বর্ণিত আছে, একদিন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দেখতে পান, বিলাল (রা.) একই রাকাতে বিভিন্ন সুরা থেকে আয়াত তিলাওয়াত করছেন। পরে এ বিষয়ে জানতে চাইলে বিলাল (রা.) বলেন, তিনি একটি উত্তম আয়াতের সঙ্গে আরেকটি উত্তম আয়াত মিলিয়েছেন।

তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “না, সুরা যেভাবে আছে সেভাবেই পড়।” (ফাজাইলুল কোরআন, আবু উবাইদ পৃষ্ঠা-৯৫)

ফকিহদের মতে, এ ধরনের হাদিসের আলোকে একই রাকাতে বিভিন্ন স্থান থেকে ইচ্ছাকৃতভাবে আয়াত তিলাওয়াত করাকে মাকরুহ বলা হয়েছে।

তবে তারাবিহ নামাজে কোরআন খতম করার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। রমজানে খতম সম্পন্ন করার প্রয়োজনে যদি কোনো আয়াত বাদ পড়ে যায়, তাহলে পরবর্তীতে তা একত্র করে পড়ে নেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে তা মাকরুহ হিসেবে গণ্য হবে না।

ইসলামি চিন্তাবিদরা বলছেন, নামাজে তিলাওয়াতের ক্ষেত্রে কোরআনের ধারাবাহিকতা বজায় রাখা উত্তম এবং সুন্নাহসম্মত পদ্ধতি অনুসরণ করাই বেশি উপযোগী।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img