Monday, September 7, 2026
32 C
Dhaka

ইসলামি স্থাপত্যে কুফা ছিল পরিকল্পিত নগরীর অনন্য উদাহরণ

ইসলামের ইতিহাসে কুফা শুধু একটি শহরের নাম নয়, বরং এটি ছিল সামরিক, প্রশাসনিক ও স্থাপত্যিক পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। পারস্য বিজয়ের পর মুসলিম শাসনের বিস্তারে ইরাকের এই শহর দ্রুত গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসে।

দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব (রা.)–এর নির্দেশনায় এবং সাহাবি সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রা.)–এর তত্ত্বাবধানে ১৭ হিজরির মুহাররম মাসে কুফা শহরের ভিত্তি স্থাপন করা হয়।

কাদেসিয়া ও মাদায়েন বিজয়ের পর মুসলিম সেনাদের জন্য উপযোগী আবাসন গড়ে তোলার প্রয়োজন দেখা দেয়। সে সময় মাদায়েনের আবহাওয়া আরব অঞ্চলের মুসলিম যোদ্ধাদের জন্য অনুকূল ছিল না। তাই খলিফা ওমর এমন একটি অঞ্চল খুঁজতে বলেন, যা মরু আবহাওয়ার কাছাকাছি এবং কাঁকরময়।

সালমান ফারসি ও হোজায়ফা (রা.)–এর পরামর্শে হিরা ও ফোরাত নদীর মধ্যবর্তী একটি কাঁকরময় অঞ্চল নির্বাচন করা হয়। আরবি ভাষায় কাঁকরময় ভূমিকে ‘কুফা’ বলা হয় বলেই শহরটির এ নামকরণ হয়েছে।

শহর পরিকল্পনার শুরুতেই কেন্দ্রস্থলে জামে মসজিদের স্থান নির্ধারণ করা হয়। মসজিদের পাশে নির্মাণ করা হয় বায়তুলমাল বা রাষ্ট্রীয় কোষাগার এবং প্রশাসনিক ভবন। এতে ধর্মীয় ও প্রশাসনিক কার্যক্রম একই কেন্দ্র থেকে পরিচালনার সুযোগ তৈরি হয়।

কুফার নগর পরিকল্পনা সে সময়ের তুলনায় অত্যন্ত আধুনিক ছিল। প্রধান সড়কগুলো রাখা হয়েছিল ৪০ হাত চওড়া। ছোট সড়কের প্রস্থ ছিল ৩০ হাত এবং গলিপথ কমপক্ষে ৭ হাত প্রশস্ত রাখা হয়। প্রশস্ত এসব সড়ক শহরের বাতাস চলাচল ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখত।

খলিফা ওমর (রা.) বাড়িঘর নির্মাণের ক্ষেত্রেও কিছু নীতিমালা নির্ধারণ করেছিলেন। অগ্নিকাণ্ড এড়াতে ইটের ঘর নির্মাণের অনুমতি থাকলেও বাড়ি যেন অতিরিক্ত উঁচু বা তিন কক্ষের বেশি না হয়, সে নির্দেশনাও ছিল।

কুফার জামে মসজিদ শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিতি পায়। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, রুজবা ফারিসি নামের এক দক্ষ স্থপতি এই নির্মাণকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শহরটিতে শুরুতে মুসলিম মুজাহিদ ও সাধারণ জনগণ বসবাস করলেও পরে পারস্যের একটি সেনাদল জিজিয়ার বিনিময়ে সেখানে থাকার অনুমতি পায়। এদের ‘হামরায়ে দায়লাম’ বলা হতো।

এ ছাড়া নাজরানের ইহুদি ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকদের জন্য আলাদা আবাসিক এলাকা গড়ে ওঠে, যা ‘নাজরানিয়া’ মহল্লা নামে পরিচিত ছিল। ফলে কুফা ধীরে ধীরে একটি বহুসাংস্কৃতিক নগরীতে পরিণত হয়।

৩৬ হিজরিতে ইসলামের চতুর্থ খলিফা আলি ইবনে আবু তালিব (রা.) রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেন। সামরিক কৌশল, ভৌগোলিক সুবিধা এবং ইরাকের অর্থনৈতিক গুরুত্ব এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ ছিল।

পরবর্তী পাঁচ বছর কুফা ইসলামি খেলাফতের কেন্দ্র হিসেবে পরিচালিত হয়। তবে ৪০ হিজরিতে খলিফা আলি (রা.)–এর শাহাদতের পর রাজধানী সিরিয়ার দামেশকে সরিয়ে নেওয়া হয়।

ঐতিহাসিকদের মতে, কুফার স্থাপত্য ও নগর পরিকল্পনা খলিফা ওমর (রা.)–এর দূরদর্শী চিন্তার প্রতিফলন। শহরটিতে একদিকে ছিল নগরজীবনের সুবিধা, অন্যদিকে খোলা পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img