Friday, August 28, 2026
29 C
Dhaka

বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জন্য ব্যতিক্রমী মাদ্রাসা, ইশারায় শেখানো হচ্ছে কুরআন

রাজধানীর দক্ষিণখানে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ‘মাদ্রাসাতুর রহমান আল-আরাবিয়া’, যেখানে বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীদের কুরআন, ইসলামী শিক্ষা এবং সাধারণ পাঠদান করা হচ্ছে বিশেষ পদ্ধতিতে।

এই প্রতিষ্ঠানে ভাষা নয়, যোগাযোগের মাধ্যম হলো ইশারা। হাতের ভঙ্গি ও চোখের ভাষার মাধ্যমে শিক্ষার্থীরা আয়াত, হরফ ও তাজবিদ শিখছে। শব্দহীন এই পরিবেশেও শিক্ষার প্রতি তাদের আগ্রহ ও অনুরাগ স্পষ্ট হয়ে ওঠে।

এই উদ্যোগ শুধু শিক্ষাদান নয়, সমাজের অবহেলিত একটি অংশকে মূলধারায় যুক্ত করার প্রয়াস হিসেবেও দেখা হচ্ছে। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের জন্যও এখানে কওমি সিলেবাসের প্রথম শ্রেণি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পাঠদান করা হয়।

প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানান, ২০২২ সালে ইন্দোনেশিয়ার একটি মাদ্রাসার ভিডিও দেখে তারা এ উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা পান। পরবর্তীতে সৌদি আরবের তায়েফে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ এবং ইন্দোনেশিয়ায় অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তারা এই শিক্ষাব্যবস্থা চালু করেন। বর্তমানে সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কারিকুলাম অনুসরণ করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোস্তফা মঞ্জুর বলেন, বাংলাদেশে বধির শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ বিরল। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির মতোই বধিরদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজে ধর্মীয় শিক্ষা চালু করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মাদ্রাসার মুহতামিম মুফতি বখতিয়ার হুসাইন সরদার বলেন, বর্তমানে অন্ধ ও বধির শিক্ষার্থীরা একই ভবনে অবস্থান করলেও তাদের জন্য পৃথক আবাসিক ও একাডেমিক ভবন স্থাপনের প্রয়োজন রয়েছে, যাতে তাদের মানসিক বিকাশ আরও উন্নত হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img