Tuesday, April 7, 2026
29 C
Dhaka

ফিট থাকতে কতটুকু প্রোটিন খাবেন

শরীরের সুস্থতা বজায় রাখতে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। দেহের টিস্যু গঠন, অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া পেশি গঠন, এনজাইম, হরমোন ও নিউরোট্রান্সমিটার তৈরিতেও প্রোটিন অপরিহার্য।

প্রোটিনের অভাব হলে শরীরে দ্রুত ক্লান্তি দেখা দেয় এবং ক্ষুধা বারবার ফিরে আসে। দীর্ঘদিন ঘাটতি থাকলে চুল পড়া, ত্বক ফ্যাকাশে হওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং শরীরে পানি জমার মতো সমস্যা দেখা দিতে পারে। একই সঙ্গে রোগ প্রতিরোধক্ষমতাও কমে যায়।

অনেকদিন ধরে প্রচলিত ধারণা ছিল, ব্যায়ামের ৩০ মিনিটের মধ্যে প্রোটিন গ্রহণ না করলে পেশি গঠনে সমস্যা হয়। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ব্যায়ামের পরপরই বা কয়েক ঘণ্টা পরে প্রোটিন গ্রহণের মধ্যে তেমন পার্থক্য নেই।

বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট সময়ের চেয়ে সারাদিনে মোট কতটুকু প্রোটিন গ্রহণ করা হচ্ছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করলে পেশি গঠন ও পুনরুদ্ধার স্বাভাবিকভাবে ভালো হয়।

প্রোটিন গ্রহণের ক্ষেত্রে সারাদিনে ভাগ করে খাওয়া সবচেয়ে কার্যকর পদ্ধতি। প্রতিটি প্রধান খাবারে ২৫ থেকে ৩০ গ্রাম প্রোটিন রাখা হলে তা শরীরের বিপাকক্রিয়া সক্রিয় রাখে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে।

বয়স ৪০ পার হওয়ার পর পেশির শক্তি কমতে শুরু করে। তাই এ বয়সের পর প্রোটিন গ্রহণের গুরুত্ব আরও বেড়ে যায়। সকালের নাস্তা ও দুপুরের খাবারে পর্যাপ্ত প্রোটিন রাখা এবং রাতে ধীরে হজম হয় এমন প্রোটিন গ্রহণ পেশি পুনর্গঠনে সহায়ক।

প্রোটিনের উৎস হিসেবে চর্বিহীন মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার, ডাল ও বাদাম রাখা উচিত। ব্যক্তির ওজন, বয়স ও শারীরিক কার্যক্রম অনুযায়ী প্রোটিনের পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন।

সঠিক পরিমাণে ও নিয়ম মেনে প্রোটিন গ্রহণ করলে শরীর সুস্থ থাকে এবং পেশি শক্তিশালী হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

প্রযুক্তির ধারা বদলে দেওয়া অ্যাপলের ৫০ বছরের যাত্রা

গত অর্ধশতকে প্রযুক্তি জগতে বড় ধরনের পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ...

ভিপিএন বন্ধে রাশিয়ার নতুন কড়াকড়ি, বাড়ছে সেন্সরশিপ

ইন্টারনেট সেন্সরশিপ আরও জোরদার করতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা...

প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ইনস্টাগ্রামে নতুন চমক

প্রযুক্তি জগতে নতুন ফিচার যুক্ত করতে কাজ করছে মেটা।...

বায়তুল মোকাদ্দাস থেকে কাবা, কিবলা পরিবর্তনের ইতিহাস

ইসলামে কিবলা বলতে নির্দিষ্ট একটি দিককে বোঝায়, যেদিকে মুখ...

ফ্রিজে দুধ রাখার সঠিক পদ্ধতি কোনটি

দৈনন্দিন খাদ্যতালিকায় দুধ একটি গুরুত্বপূর্ণ উপাদান। চা, কফি, মিষ্টান্নসহ...

বারবার কিসিং ডিজিজে বাড়তে পারে স্নায়ুরোগের ঝুঁকি

চুম্বন সাধারণত ভালোবাসা প্রকাশের একটি স্বাভাবিক মাধ্যম হিসেবে বিবেচিত...

সাংবাদিকদের বিচার না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চের হুঁশিয়ারি

সাংবাদিকতার আড়ালে অপ-সাংবাদিকতা ও তথাকথিত তথ্য সন্ত্রাসের অভিযোগে জড়িতদের...

ইমেইল থেকে টয়লেট, মহাকাশযানে একের পর এক সমস্যা

দীর্ঘ প্রায় ৫০ বছর পর মানুষের চন্দ্রাভিযান আবার শুরু...

কুসংস্কার নাকি বাস্তবতা: অলংকার না পরলে অমঙ্গল

সমাজে নানা ধরনের কুসংস্কারের প্রচলন রয়েছে, যেগুলোর অনেকগুলোরই ধর্মীয়...

পঞ্চগড়ে টানা বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ, মহাসড়ক অবরোধ

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪...

সুন্নত আদায়ের সময় ফরজের ইকামত শুরু হলে করণীয়

ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। প্রত্যেক...

গাজীপুরের টঙ্গীর মিলগেট বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থিত একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা...

পুরুষদের চুলের যত্নে কার্যকর কিছু এসেনশিয়াল অয়েল

পুরুষদের চুলের স্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই সবচেয়ে...

হামের বিস্তার রোধে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন

দেশে হামের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে...
spot_img

আরও পড়ুন

প্রযুক্তির ধারা বদলে দেওয়া অ্যাপলের ৫০ বছরের যাত্রা

গত অর্ধশতকে প্রযুক্তি জগতে বড় ধরনের পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অ্যাপল। ব্যক্তিগত কম্পিউটার থেকে শুরু করে স্মার্টফোন এবং পরিধানযোগ্য প্রযুক্তি—প্রতিটি ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি নতুন...

ভিপিএন বন্ধে রাশিয়ার নতুন কড়াকড়ি, বাড়ছে সেন্সরশিপ

ইন্টারনেট সেন্সরশিপ আরও জোরদার করতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের ওপর নতুন করে কঠোরতা আরোপ করছে রাশিয়া। ইউক্রেইন যুদ্ধের প্রেক্ষাপটে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ এবং...

প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ইনস্টাগ্রামে নতুন চমক

প্রযুক্তি জগতে নতুন ফিচার যুক্ত করতে কাজ করছে মেটা। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের জন্য এমন একটি সুবিধা চালুর পরীক্ষা চলছে, যার মাধ্যমে অন্যদের...

বায়তুল মোকাদ্দাস থেকে কাবা, কিবলা পরিবর্তনের ইতিহাস

ইসলামে কিবলা বলতে নির্দিষ্ট একটি দিককে বোঝায়, যেদিকে মুখ করে মুসলমানরা নামাজ আদায় করেন। ইসলামের সূচনালগ্নে এবং মদিনায় হিজরতের পর প্রায় ১৬ মাস পর্যন্ত...
spot_img