Monday, September 7, 2026
28 C
Dhaka

ঋণ ও মোহরানা থাকলে জাকাতের হিসাব কীভাবে

ইসলামের গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদতগুলোর মধ্যে জাকাত অন্যতম। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক মুসলমানদের জন্য এটি আদায় করা ফরজ। বিশেষ করে পবিত্র রমজান মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি দান-খয়রাত ও জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামি শরিয়তে জাকাতের বিধান সম্পর্কিত বিভিন্ন মাসয়ালা রয়েছে, যা মুসলমানদের জানা ও অনুসরণ করা জরুরি বলে মনে করেন আলেমরা।

প্রথমত, কোনো ব্যক্তির ওপর যদি এমন পরিমাণ ঋণ থাকে যা পরিশোধ করার পর তার কাছে নিসাব পরিমাণ জাকাতযোগ্য সম্পদ অবশিষ্ট না থাকে, তাহলে তার ওপর জাকাত ফরজ হয় না। তবে এ ক্ষেত্রে ঋণের ধরন বিবেচনা করতে হয়। (মুয়াত্তা মালেক ১০৭; আদ্দুররুল মুখতার ২/২৬৩; বাদায়েউস সানায়ে ২/৮৩)

ঋণ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য নেওয়া ঋণ এবং অন্যটি ব্যবসা-বাণিজ্য বা উন্নয়নমূলক কাজে নেওয়া ঋণ। ব্যক্তিগত প্রয়োজনের ঋণ সম্পদ থেকে বাদ দিয়ে নিসাবের হিসাব করতে হয়। কিন্তু ব্যবসা সম্প্রসারণ, কারখানা নির্মাণ বা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ভবন নির্মাণের জন্য নেওয়া ঋণ জাকাতের হিসাবের ক্ষেত্রে ধর্তব্য হয় না। (মুসান্নাফে আবদুর রাযযাক হাদিস ৭০৮৭)

বিয়ে-শাদির সময় নির্ধারিত মোহরানার যে অংশ বাকি থাকে তা স্বামীর কাছে স্ত্রীর পাওনা হিসেবে বিবেচিত হয়। তবে জাকাত ফরজ হওয়া না হওয়ার ক্ষেত্রে এই পাওনা ঋণ হিসেবে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ জাকাতযোগ্য সম্পদের হিসাবের সময় সম্পূর্ণ সম্পদের ওপরই জাকাত দিতে হবে। (রদ্দুল মুহতার ২/২৬১)

অন্যকে কর্জ হিসেবে দেওয়া অর্থ বা বাকিতে বিক্রি করা পণ্যের পাওনা টাকা যদি পৃথকভাবে বা অন্য জাকাতযোগ্য সম্পদের সঙ্গে মিলিয়ে নিসাব পূর্ণ করে, তাহলে তার ওপরও জাকাত দিতে হবে। (মুসান্নাফে আবদুর রাযযাক হাদিস ৭১১১-৭১১৩,৭১২১,৭১২৩,৭১২৮; মুসান্নাফে ইবনে আবী শায়বা ৬/৪৮৪-৪৮৬)

পাওনা টাকা আদায় হওয়ার পর সেই অর্থের জাকাত আদায় করা ফরজ হয়। তার আগে আদায় করা বাধ্যতামূলক নয়, তবে কেউ চাইলে আগেই জাকাত আদায় করতে পারেন। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস ১০৩৪৭, ১০৩৫৬)

যদি পাওনা টাকা আদায় হতে কয়েক বছর সময় লেগে যায়, তাহলে টাকা হাতে পাওয়ার পর পূর্ববর্তী সব বছরের জাকাত আদায় করতে হবে। (মুসান্নাফে আবদুর রাযযাক হাদিস ৭১১৬,৭১২৯,৭১৩১; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস ১০৩৪৬, ১০৩৫৬)

স্বামীর কাছে পাওনা মোহরানা যদি নিসাব পরিমাণও হয়, তবু তা স্ত্রীর হাতে আসার আগে পর্যন্ত তার ওপর জাকাত ফরজ হয় না। তবে যদি আগে থেকেই তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে নতুন প্রাপ্ত মোহরানা সেই সম্পদের সঙ্গে যোগ হয়ে যাবে এবং বছর পূর্ণ হলে সমগ্র সম্পদের ওপর জাকাত দিতে হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img