Saturday, September 19, 2026
28 C
Dhaka

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে দাফন করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, মৃত ব্যক্তিকে মসজিদের কাছাকাছি জায়গায় কবর দেওয়ার চেষ্টা করেন তার স্বজনরা। অনেকেই মনে করেন, মসজিদের আজান, নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরের সওয়াব মৃত ব্যক্তি পেতে পারেন।

তবে ইসলামী শরিয়তের আলোকে আলেমরা বলছেন, মসজিদের পাশে কবর নির্মাণ করলে কবরের আজাব কমে যাবে বা অতিরিক্ত সওয়াব পাওয়া যাবে—এমন কোনো স্পষ্ট নির্দেশনা কোরআন ও হাদিসে পাওয়া যায় না।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন মানুষ মারা যায়, তখন তার আমল স্থগিত হয়ে যায়, শুধু তিনটি আমল ছাড়া—এক. সদকায়ে জারিয়া, দুই. এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয়, তিন. এমন নেক (ভালো) সন্তান যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৬৩১)

প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এক আলোচনায় বলেন, ‘মসজিদের পাশে কবর দিলে এর আলাদ কোনো উপকারিতা আছে কি না, এটাকে আমরা দুভাবে দেখতে পারি।’

তিনি বলেন, ‘প্রথমত, শরিয়তের দিকে আমরা যখন তাকাই তখন দেখা যায়, মসজিদ-মাদ্রাসার আঙিনায় বা পাশে কবর দিলে বিশেষ কোনো ফজিলত আছে, এমনটা কোরআন-হাদিসের কোথাও বলা হয়নি। এটা বলা হয়নি যে, এখানে দিলে অতিরিক্ত ফজিলত হবে, সওয়াব হবে।’

তিনি আরো বলেন, ‘হাঁ, কবরস্থানগুলো মসজিদের আশপাশে থাকা ভালো। কারণ এতে মসজিদের মুসল্লিরা প্রতিনিয়ত কবর জিয়ারতের আমলটা করতে পারেন এবং কবরবাসীকে যতবার দেখেন ততবার দোয়া করার সুযোগ পান। সেজন্য কবরস্থান মসজিদের আশেপাশে ভালো। কিন্তু কবরস্থান যদি দূরে হয় তাহলে সেক্ষেত্রে মসজিদ-মাদ্রাসার পাশে একটা সিঙ্গেল কবর দেওয়া, এটা সুন্নাহ নয় । সুন্নাহ হলো সাধারণ মানুষের সঙ্গে কবর দেওয়া। অর্থাৎ, গণকবর হওয়া।’

‘দ্বিতীয়ত, আল্লাহর রহমত বান্দার প্রতি আসার জন্য অনেক সময় বাহানা তালাশ করে। এখন ধরুন একজন মানুষের অনেক গোনাহ আছে, তিনি আল্লাহর রহমত পাওয়ার জন্য উসিলা খুঁজছেন যে, আল্লাহ আপনার ঘরের পাশে কবর হলে যদি আপনি একটু রহম করেন— এরকম আল্লাহর প্রতি সুধারণা থেকে তার রহমত লাভের আশায় কেউ যদি এমনটা করেন, এটা জাস্ট রাব্বুল আলামিনের প্রতি তার একটা চাওয়া। তো আল্লাহ তায়ালা তার প্রতি রহম করতেও পারেন। সেটাকে আমরা ‘আল্লাহর রহমত হবে না’, এমনটা মাসআলা দিয়ে দিতে পারি না। কারণ, এটা সম্পূর্ণ আল্লাহর সিদ্ধান্ত। তবে এ কথা সত্য যে, আলাদা আলাদা বা মসজিদের পাশে কবর দেওয়া সুন্নাহ নয়।’

ইসলামি স্কলার ড. সাইফুল্লাহ বলেন, মসজিদের কাছে কোনো কবরস্থান হবে না। কবরস্থান হবে মসজিদ থেকে আলাদা। সমাজের অনেকে মনে করেন, মসজিদের কাছে কবর দিলে হয়তো মৃত ব্যক্তি মসজিদের সব ফজিলত পাবেন—জিকির, কেরাতসহ সব ইবাদতের সওয়াব তিনি পাবেন। কিন্তু না, তিনি কিছুই পাবেন না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img