Sunday, June 14, 2026
27.5 C
Dhaka

মোগল ধাঁচের স্থাপত্যে নির্মিত ভাউকসারের ঐতিহাসিক মসজিদ

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার গ্রামে শত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে তিন গম্বুজ বিশিষ্ট একটি ঐতিহাসিক মসজিদ। চুন-সুরকির মজবুত গাঁথুনি, পুরু দেয়াল এবং মোগল ধাঁচের স্থাপত্যশৈলী মসজিদটিকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য।

‘ভাউকসার তিন গম্বুজ পুরাতন জামে মসজিদ’ নামে পরিচিত এই স্থাপনাটি স্থানীয় ঐতিহ্য ও স্থাপত্য সৌন্দর্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা মসজিদটি দেখতে এখানে আসেন।

ইতিহাস থেকে জানা যায়, সম্পদশালী জমিদার সৈয়দ মুহাম্মদ গাজী চৌধুরী ১৯০২ সালে নিজ বাড়ির সামনে মসজিদটি নির্মাণ করেন। তিনি ছিলেন নবাব ফয়জুন্নেছা চৌধুরীর স্বামী।

মসজিদের প্রবেশদ্বারের ওপরে নির্মাণ সংক্রান্ত তথ্যও খোদাই করা রয়েছে। সেখানে উল্লেখ আছে, দানশীল মুহাম্মদ গাজী চৌধুরী এই মসজিদ নির্মাণ করেন এবং নির্মাণকাল ১৩০৯ বঙ্গাব্দ বা ১৯০২ খ্রিস্টাব্দ।

কুমিল্লা শহর থেকে বরুড়া উপজেলার ভাউকসার গ্রামের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। বিজরা-ভাউকসার সড়ক ধরে গ্রামে ঢুকলেই চোখে পড়ে তিন গম্বুজবিশিষ্ট এই ঐতিহাসিক স্থাপনাটি।

মসজিদটিতে তিনটি গম্বুজের পাশাপাশি তিনটি মিনার রয়েছে। কাঠের তৈরি পাঁচটি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। ভেতরের দেয়ালে রয়েছে নান্দনিক অলংকরণ, আর ওপরের অংশে ফুলের নকশা করা কারুকাজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

দীর্ঘ ২৫ বছর ধরে এই মসজিদে ইমামতি করেছেন ভাউকসার গ্রামের মো. আবদুস সাত্তার। তিনি বলেন, এই মসজিদ আমাদের এলাকার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। এমন মসজিদে ২৫ বছর ইমামতি করেছি। এক বছর আগে অবসরে গেলেও এখনো বেশিরভাগ সময় নামাজ এখানে আদায় করি।

তিনি আরও জানান, জমিদার সৈয়দ মুহাম্মদ গাজী চৌধুরী মসজিদটি নির্মাণ করলেও কাছেই তার বাবা এনায়েত গাজী চৌধুরীর নির্মিত আরেকটি মসজিদ রয়েছে। সেটি আরও আগে নির্মিত হলেও পুরোনো অবকাঠামো এখন আর নেই।

অবাক করার বিষয় হলো, দুটি মসজিদই একটি পুকুরের দুই পাড়ে অবস্থিত। পূর্ব পাশে রয়েছে এনায়েত গাজী চৌধুরীর মসজিদ এবং পশ্চিম পাশে সৈয়দ মুহাম্মদ গাজী চৌধুরীর নির্মিত তিন গম্বুজ মসজিদ।

বর্তমান ইমাম হাফেজ মো. মাসুদ রানা বলেন, ছোটবেলা থেকে মসজিদের ভবন যেভাবে দেখেছি, এখনো সেভাবেই রয়েছে। টুকটাক সংস্কার হলেও প্রায় ১২৪ বছর পরও এর মূল কাঠামোয় বড় কোনো পরিবর্তন হয়নি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img