Sunday, August 2, 2026
33 C
Dhaka
No menu items!

সুন্নতি খাবার হিসেবে খেজুরের মর্যাদা

খেজুর শুধু একটি সুস্বাদু ফলই নয়, ইসলামী ঐতিহ্যে এটি বরকতময় ও গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবেও বিবেচিত। ধর্মীয় শিক্ষায় খেজুরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং বিভিন্ন হাদিসে এর গুরুত্ব ও উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে।

প্রকৃতির সৌন্দর্যের একটি অনন্য অংশ হলো গাছপালা। খেজুর গাছেও যখন ফল ধরে, তখন সেই দৃশ্য প্রকৃতির এক অনন্য সৌন্দর্য প্রকাশ করে। খেজুর দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি খেতেও অত্যন্ত সুস্বাদু।

ইসলামী শিক্ষায় বলা হয়েছে, মানুষ যখন আল্লাহর দেওয়া নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, তখন আল্লাহ সেই নেয়ামত আরও বৃদ্ধি করে দেন। আল্লাহতায়ালা বলেন, ‘যদি তোমরা নেয়ামতের শোকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের জন্য তা বৃদ্ধি করে দেব।’ (সুরা ইবরাহিম : ৭)।

হাদিসে খেজুর গাছকে মুমিনের সঙ্গে তুলনা করা হয়েছে। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, রাসুল (সা.) বলেন, ‘গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে, যার পাতা ঝরে পড়ে না এবং তা হলো মোমিনদের উপমা। তোমরা জানো, সেটা কোন গাছ?’ পরে তিনি বলেন, ‘গাছটি হলো, খেজুর গাছ।’ (মুসলিম : ২৯৯৯)।

খেজুর একটি সুন্নতি খাবার হিসেবেও পরিচিত। রাসুলুল্লাহ (সা.) খেজুর খেতে পছন্দ করতেন এবং ইফতারের সময় খেজুর দিয়ে রোজা ভাঙার কথা হাদিসে উল্লেখ রয়েছে। তিনি বলেন, ‘যার কাছে খেজুর আছে, সে যেন খেজুর দিয়ে ইফতার করে।’ (সুনানে আবি দাউদ : ২৩৫৫)।

ইসলামী শিক্ষায় খেজুরকে বরকতময় ফল হিসেবে উল্লেখ করা হয়েছে। সালমান ইবনে আমের (রা.) সূত্রে বর্ণিত; রাসুল (সা.) বলেন, ‘যখন তোমাদের কেউ ইফতার করে, সে যেন খেজুর দ্বারা ইফতার করে। কেননা, তাতে বরকত ও কল্যাণ রয়েছে।’ (মেশকাত : ১৮৯৩)।

খেজুর পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে ভিটামিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্কসহ নানা উপাদান রয়েছে, যা শরীরের সুস্থতার জন্য প্রয়োজনীয়।

হাদিসে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খেজুর খাওয়ার উপকারিতার কথাও উল্লেখ রয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) সূত্রে বর্ণিত; রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, বিষ ও জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না।’ (মুসলিম : ২০৪৭)।

ইসলামী ঐতিহ্যে ঘরে খেজুর রাখা এবং অতিথিকে খেজুর দিয়ে আপ্যায়নের কথাও উল্লেখ রয়েছে। রাসুল (সা.) বলেন, ‘যে ঘরে খেজুর নেই, সে বাড়িতে কোনো খাবার নেই।’ (মুসলিম : ২০৪৬)।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img