Thursday, September 17, 2026
27 C
Dhaka

বিতর নামাজ কেন গুরুত্বপূর্ণ

ইসলামে বিতর নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ‘বিতর’ শব্দের অর্থ বিজোড়। এই নামাজ সাধারণত তিন রাকাত হওয়ায় একে বিতর বলা হয়। ইসলামি শরিয়ত অনুযায়ী এ নামাজ আদায় করা ওয়াজিব এবং এটি এশার নামাজের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত যেকোনো সময়ে পড়া যায়।

সাধারণ নামাজের মতোই বিতর নামাজ আদায় করা হয়, তবে কিছু বিষয়ে সামান্য পার্থক্য রয়েছে। মুসলমানদের দৈনন্দিন ইবাদতের মধ্যে এ নামাজ বিশেষ গুরুত্ব বহন করে।

হাদিসে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) কখনোই বিতর নামাজ পরিত্যাগ করতেন না এবং সাহাবিদেরও তা আদায়ের জন্য উৎসাহ দিতেন। আবু হুরাইরা (রা.) বলেন, আমার প্রাণপ্রিয় বন্ধু আমাকে তিনটি বিষয়ের অসিয়ত করেছেন, যা মৃত্যু পর্যন্ত আমি ছাড়ব না। তা হলো- এক. প্রতি মাসে তিনটি রোজা রাখা, দুই. দুই রাকাত চাশতের নামাজ পড়া এবং তিন ঘুমানোর আগে বিতর নামাজ পড়া। (বোখারি : ১১৭৮)

বিতর নামাজ আদায়ের সর্বোত্তম সময় হলো রাতের শেষ প্রহর। রাসুলুল্লাহ (সা.) সাধারণত তাহাজ্জুদের নামাজের পর বিতর আদায় করতেন এবং অনেক সময় পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন। তবে যাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাস নেই বা রাতের শেষ ভাগে জাগার সম্ভাবনা কম, তারা এশার নামাজের পরই বিতর আদায় করে নিতে পারেন।

হানাফি মাজহাব অনুযায়ী বিতর নামাজ তিন রাকাত। হাদিসে আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবীজি রমজান মাসে এবং অন্যান্য সময় রাতের নামাজে এগার রাকাতের বেশি আদায় করতেন না। তিনি চার রাকাত নামাজ পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা ছিল অত্যন্ত প্রশংসনীয়। এরপর আরও চার রাকাত নামাজ পড়তেন এবং শেষে তিন রাকাত বিতর আদায় করতেন। (বোখারি : ১১৪৭)

বিতর নামাজের তিন রাকাতে তিনটি সুরা পাঠ করার কথাও হাদিসে উল্লেখ রয়েছে। উবাই ইবনে কাব (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) তিন রাকাত বিতর নামাজে প্রথম রাকাতে সুরা আলা, দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরা ইখলাস পাঠ করতেন। রুকুর আগে দোয়া কুনুত পড়তেন তিনি। (নাসায়ি : ১৬৯৯)

এই নামাজের ফজিলত সম্পর্কেও হাদিসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খাদিজা ইবনে হুজাফা (রা.) বলেন, একবার রাসুল (সা.) আমাদের কাছে এসে বলেন, আল্লাহতায়ালা তোমাদের জন্য একটি নামাজ বাড়িয়ে দিয়েছেন, যা রক্তবর্ণের উট থেকেও তা তোমাদের জন্য কল্যাণকর। এটি বিতর নামাজ। এশার নামাজ ও সুবহে সাদিক উভয়ের মধ্যবর্তী সময়টিকে আল্লাহতায়ালা তোমাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। (আবু দাউদ : ১৪১৮)

আরেক হাদিসে আলি (রা.) থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, হে কোরআনের অনুসারীগণ, তোমরা বিতরের নামাজ আদায় করো। কেননা আল্লাহতায়ালা বিজোড় এবং তিনি বিজোড়কে ভালোবাসেন। (আবু দাউদ : ১৪১৬)

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img