Thursday, September 17, 2026
29 C
Dhaka

অসুস্থ হলে রোজা না রাখতে পারলে কী করবেন

পবিত্র রমজান মাসে রোজা পালন মুসলমানদের জন্য ফরজ ইবাদত। তবে অসুস্থতা, বার্ধক্য কিংবা ভ্রমণের মতো বিশেষ পরিস্থিতিতে কারও পক্ষে রোজা রাখা সম্ভব না হলে ইসলামি শরিয়তে তার জন্য বিকল্প বিধান রয়েছে।

ইসলামি শিক্ষায় বলা হয়েছে, কেউ অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে পরে সুস্থ হয়ে সেই রোজাগুলো কাজা আদায় করতে হবে। আবার এমন অসুস্থতা বা বার্ধক্য যদি থাকে যার কারণে ভবিষ্যতেও রোজা রাখার সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে ফিদিয়া আদায় করার বিধান রয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, রোজা নির্দিষ্ট কয়েক দিন। তবে তোমাদের যারা পীড়িত বা ভ্রমণে থাকবে, তারা অন্য সময়ে এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ করবে। আর যাদের রোজা পালনের সক্ষমতা নেই, তারা এর পরিবর্তে ফিদিয়া দেবে (প্রতি রোজার জন্য) একজন মিসকিনকে (এক দিনের নিজের) খাবার দেবে…। সুরা বাকারা, আয়াত : ১৮৪

ইসলামি শরিয়তের ভাষায় ফিদিয়া হলো এমন একটি বিনিময়, যা কোনো শারীরিক ইবাদত পালনে অক্ষমতার ক্ষেত্রে নির্ধারিত হয়। অর্থাৎ অসুস্থতা বা বার্ধক্যের কারণে রোজা রাখা সম্ভব না হলে একজন অভাবী মানুষকে খাবার খাওয়ানোর মাধ্যমে সেই রোজার ফিদিয়া আদায় করা হয়।

ফিদিয়ার পরিমাণ হিসেবে প্রতিটি রোজার জন্য একটি সদকাতুল ফিতরের সমপরিমাণ নির্ধারণ করা হয়েছে। হাদিসে উল্লেখ রয়েছে, সদকাতুল ফিতর হলো এক সা বা প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম খাদ্যদ্রব্য।

২০২৬ সালে ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্ন ফিতরার পরিমাণ ১১০ টাকা নির্ধারণ করেছে। সর্বোচ্চ ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮০৫ টাকা।

হাদিসে ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত হয়েছে, যারা রোজা রাখতে সক্ষম নয়, তাদের জন্য একজন মিসকিনকে খাবার খাওয়ানোই ফিদিয়া।

তবে কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে সাময়িকভাবে রোজা রাখতে না পারেন এবং পরে সুস্থ হয়ে ওঠেন, তাহলে তাকে অবশ্যই সেই রোজাগুলো কাজা আদায় করতে হবে। কিন্তু কাজা আদায়ের আগেই যদি তিনি মারা যান, তাহলে তার পক্ষ থেকে পরিবারের সদস্যরা ফিদিয়া আদায় করতে পারবেন।

অনেকে মনে করেন, কেউ অসুস্থ হলে অন্য কাউকে দিয়ে তার হয়ে রোজা রাখা যায়। কিন্তু ইসলামি শরিয়তে বদলি রোজা নামে কোনো বিধান নেই। তাই অসুস্থতা বা বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম হলে ফিদিয়া দেওয়াই শরিয়তের নির্দেশনা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img