Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

রোজার মাধ্যমে জাগ্রত হয় সহমর্মিতার চেতনা

রমজান মাস শুধু সিয়াম সাধনার সময় নয়, এটি আত্মশুদ্ধি, মানবিকতা ও সহমর্মিতার অনুশীলনের এক বিশেষ সময়। ইসলামের ইতিহাস ও হাদিসের বর্ণনায় রমজানকে ‘সহমর্মিতার মাস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ রোজা মানুষকে ক্ষুধা ও তৃষ্ণার অভিজ্ঞতার মাধ্যমে অন্যের কষ্ট উপলব্ধি করতে শেখায়।

রোজার মাধ্যমে একজন মানুষ নিজের চাহিদাকে সংযত করতে শেখে এবং অভাবগ্রস্ত মানুষের দুঃখকষ্ট অনুধাবনের সুযোগ পায়। এ কারণে রমজান শুধু ইবাদতের সময় নয়; বরং এটি মানবিক দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবেও বিবেচিত হয়।

ইসলামে সহমর্মিতা শুধু দান করার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং অন্যের প্রয়োজন উপলব্ধি করে তাকে অগ্রাধিকার দেওয়ার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে। ইসলামের ভাষায় এই চেতনাকে বলা হয় ‘ইসার’—নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেওয়া।

কোরআনে আনসারদের প্রশংসা করে বলা হয়েছে, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদের অগ্রাধিকার দিতেন। এই মানসিকতা রমজানের সময় বিশেষভাবে অনুশীলন করা উচিত বলে উল্লেখ করেছেন ইসলামি চিন্তাবিদরা।

ইসলামের প্রাথমিক যুগের অনেক মনীষীর জীবনেও এই সহমর্মিতার দৃষ্টান্ত পাওয়া যায়। ইবনে ওমর (রা.) রোজা রাখার পর কোনো মিসকিন ছাড়া ইফতার করতেন না। তিনি মনে করতেন, দরিদ্র মানুষের সঙ্গে ইফতার ভাগাভাগি করাই প্রকৃত তৃপ্তির অংশ।

ইমাম আহমাদ (রহ.)-এর জীবনে এমন একটি ঘটনা উল্লেখ করা হয় যেখানে এক ভিক্ষুকের আহ্বানে সাড়া দিয়ে তিনি নিজের ইফতারের জন্য রাখা দুটি রুটিই দান করে দেন এবং নিজে অনাহারে রাত কাটান। এসব উদাহরণ মুসলিম সমাজে আত্মত্যাগ ও উদারতার শিক্ষাকে তুলে ধরে।

হাসান বসরি (রহ.) নফল রোজা রেখে নিজের পরিবর্তে অন্যদের আহার করাতেন এবং পাশে বসে তাদের সেবা করতেন। একইভাবে ইবনে মুবারক (রহ.) সফরের সময় সঙ্গীদের বিভিন্ন খাবার খাওয়াতেন, যদিও তিনি নিজে রোজা রাখতেন।

রমজানে দান-সদকার গুরুত্বও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ইসলামি চিন্তাবিদদের মতে, এ সময় প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। ফলে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, জাকাত ও সদকা প্রদান এবং ইফতার ভাগাভাগি করার মতো কাজ সমাজে পারস্পরিক ভালোবাসা ও সংহতি বাড়াতে সহায়তা করে।

এই সহমর্মিতার চেতনা ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে বৃহত্তর জাতির মধ্যে ছড়িয়ে পড়তে পারে। একটি সমাজ তখনই উন্নত হয়, যখন তার সদস্যরা একে অপরের দুঃখকষ্টে পাশে দাঁড়ায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img