Sunday, June 14, 2026
34.7 C
Dhaka

ইবনে তুলুনের রাষ্ট্র ও ইবনে জাওজির জানাজার ইতিহাস

ইসলামের ইতিহাসে ১২ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। এই দিনে মিসরে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের উত্থান ঘটেছিল, আবার বাগদাদে এক মহান জ্ঞানসাধকের ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছিল। জ্ঞান, স্থাপত্য ও সামরিক ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার কারণে দিনটি বিশেষভাবে স্মরণীয়।

২৫৪ হিজরির ১২ রমজান, যা খ্রিষ্টাব্দ ৮৬৮ সালের সঙ্গে মিলে যায়, সে সময় মামলুক বংশোদ্ভূত সাহসী সেনাপতি আহমদ ইবনে তুলুন গভর্নর হিসেবে মিশরে প্রবেশ করেন। পরবর্তীতে আব্বাসীয় খিলাফতের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি সেখানে প্রথম স্বাধীন মুসলিম রাষ্ট্র তুলুনি সালতানাত প্রতিষ্ঠা করেন।

ইবনে তুলুন তাঁর প্রশাসনিক দক্ষতা ও সামরিক শক্তির মাধ্যমে মিসরকে একটি শক্তিশালী আঞ্চলিক ক্ষমতায় রূপ দেন। তাঁর গড়ে তোলা শক্তিশালী সেনাবাহিনী ও প্রশাসনিক কাঠামো কায়রোকে সে সময়কার বাগদাদের সমকক্ষ মর্যাদায় পৌঁছে দেয়।

২৬৫ হিজরির ১২ রমজান, অর্থাৎ ৮৭৯ খ্রিষ্টাব্দে কায়রোতে বিখ্যাত ইবনে তুলুন মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়। এই মসজিদটি শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং আব্বাসীয় কেন্দ্র থেকে রাজনৈতিক স্বাধীনতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়।

স্থপতি সাইদ ইবনে কাতিব আল-ফারগানির নকশায় নির্মিত এই মসজিদটি প্রাচীন মিসরের মার্বেল স্তম্ভের পরিবর্তে শক্ত ইট দিয়ে নির্মাণ করা হয়। এর বিখ্যাত পেঁচানো মিনার ইরাকি সামরিক স্থাপত্যের প্রভাবের স্মারক হিসেবে আজও দাঁড়িয়ে আছে।

ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে, ইবনে তুলুন চেয়েছিলেন মসজিদ নির্মাণে সাধারণ মানুষের করের অর্থ ব্যবহার না করতে। পরে মুকাত্তাম পাহাড়ের পাদদেশে একটি গুপ্তধন পাওয়া গেলে প্রায় ১২ লক্ষ দিনার সেই সম্পদ মসজিদ নির্মাণে ব্যয় করা হয়।

৫৯৭ হিজরির ১২ রমজান, যা খ্রিষ্টাব্দ ১২০১ সালের সঙ্গে মিলে যায়, এই দিনে ইন্তেকাল করেন প্রখ্যাত মুহাদ্দিস ও ইতিহাসবিদ ইবনে জাওজি। তাঁর মৃত্যুসংবাদে আব্বাসীয় রাজধানী বাগদাদে শোকের আবহ সৃষ্টি হয়।

ইবনে জাওজি জীবদ্দশায় প্রায় ৩০০টি গ্রন্থ রচনা করেছিলেন। এর মধ্যে আল-মুনতাজাম ইতিহাসচর্চার এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়। তাঁর জানাজার দিন বাগদাদের বাজারগুলো বন্ধ হয়ে যায় এবং বিপুলসংখ্যক মানুষ প্রিয় আলেমকে শেষ বিদায় জানাতে রাজপথে নেমে আসেন।

ইতিহাসবিদদের মতে, সেই জানাজা বাগদাদের ইতিহাসে অন্যতম বৃহৎ জানাজা হিসেবে বিবেচিত হয়। পরে তাঁকে ইমাম আহমদ বিন হাম্বল রহ.-এর সমাধির পাশে দাফন করা হয়।

এ দিনটির আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ৬৬৬ হিজরিতে। সুলতান জহির বাইবার্স ক্রুসেডারদের কাছ থেকে আন্তাকিয়া শহর মুক্ত করেন। প্রায় ১৭০ বছর ধরে শহরটি ক্রুসেডারদের শক্তিশালী ঘাঁটি ছিল। ৪ রমজান শহর জয় হলেও ১২ রমজান নাগাদ দুর্গের ওপর মুসলিমদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা, সিসিটিভিতে ৬ হামলাকারী শনাক্ত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে...

রৌমারী সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা, সতর্ক বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে...

এসআরও নীতিতে পরিবর্তন না এলে সৌরবিদ্যুৎ লক্ষ্যমাত্রা ঝুঁকিতে : বিএসআরইএ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত এসআরও সংশোধন না করা...

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে মা-মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক আটক

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে...

শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তথ্যমন্ত্রী

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি...

রমেকে চিকিৎসক-স্বজন সংঘর্ষে উত্তেজনা, মরদেহ হস্তান্তরে জটিলতা

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা অবহেলা ও রোগীর...

নারায়ণগঞ্জে হাসপাতাল সেবার মানে অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালগুলোর সেবার মান নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্বে...

বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের অনির্দিষ্ট কর্মবিরতিতে অচল পণ্য খালাস

যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে পণ্য...

লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র ম্যাচে তারকা জুটির নজরকাড়া উপস্থিতি

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে বিশ্বকাপ ম্যাচ উপভোগ...

বিশ্বকাপে হাইভোল্টেজ লড়াই ব্রাজিল বনাম মরক্কো

বিশ্বকাপের মঞ্চে আজ রাতে বহুল আলোচিত ম্যাচে মুখোমুখি হচ্ছে...

৭৭ কিলোমিটার কমলা সাজে বিশ্বকাপ উৎসবে নেদারল্যান্ডস

বিশ্বকাপের উত্তেজনায় যখন গোটা বিশ্ব ফুটবলে মেতে আছে, তখন...

অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ২ কোটি টাকা বোনাস পাচ্ছেন টাইগাররা

এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের...

রোনালদোর সামনে আবেগে ভেঙে পড়লেন তরুণী ভক্ত

বিশ্বকাপের উন্মাদনায় যখন পুরো ফুটবল বিশ্ব উত্তাল, তখন মাঠের...

১৮ ফাইটে উত্তেজনার রোমাঞ্চ, প্রশংসা কুড়াল জুলকান আয়োজন

বাংলাদেশের অ্যামেচার কমব্যাট স্পোর্টসের ইতিহাসে নতুন এক মাইলফলক যোগ...
spot_img

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা, সিসিটিভিতে ৬ হামলাকারী শনাক্ত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে ছয়জন দুর্বৃত্ত অংশ নেয় বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে...

রৌমারী সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা, সতর্ক বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর...

এসআরও নীতিতে পরিবর্তন না এলে সৌরবিদ্যুৎ লক্ষ্যমাত্রা ঝুঁকিতে : বিএসআরইএ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত এসআরও সংশোধন না করা হলে দেশের সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে এবং ২০৩০ সালের নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে...

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে মা-মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক আটক

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি রোববার (১৪ জুন, ২০২৬) সকাল সাড়ে...
spot_img