Wednesday, July 22, 2026
27 C
Dhaka
No menu items!

উত্তম ভাষা ব্যবহারের দ্বীনি গুরুত্ব

পৃথিবীর প্রাণীকুলের মধ্যে মানুষের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো ভাষা বা কথা বলার সক্ষমতা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির নেয়ামতের পরপরই ভাষা দানের কথা উল্লেখ করেছেন। সুরা আর-রাহমানের শুরুতেই আল্লাহ বলেন, পরম করুণাময়, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনিই তাকে শিখিয়েছেন ভাষা।

মানুষ ভাষার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে। একটি মানবশিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই তার মাতৃভাষায় কথা বলতে শেখে। আলাদা করে শেখানোর প্রয়োজন না হওয়াই প্রমাণ করে, এটি আল্লাহর এক অনন্য নেয়ামত ও সৃষ্টিক্ষমতার নিদর্শন।

আল্লাহ সুবাহানাহু ওয়াতাআলা পৃথিবীতে বহু ভাষা সৃষ্টি করেছেন। ভিন্ন ভিন্ন অঞ্চলে মানুষ নানা ভাষায় কথা বলে। মানুষের কথা বলার ভঙ্গি ও উচ্চারণের মধ্যেও রয়েছে বৈচিত্র্য। কোরআনে আল্লাহ এই ভাষা ও বর্ণের ভিন্নতাকে তার কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করে বলেন, আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা তার নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। এতে জ্ঞানীদের জন্য রয়েছে শিক্ষা।

ভাষার পাশাপাশি মানুষের কণ্ঠস্বরেও রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রত্যেক মানুষের কণ্ঠ আলাদা। পরিচিত মানুষের কণ্ঠ শুনেই আমরা বুঝতে পারি কে কথা বলছে। পুরুষ, নারী, শিশু ও বৃদ্ধ—সবার কণ্ঠস্বর আলাদা হলেও তাদের বাগযন্ত্র প্রায় একই রকম। এটি আল্লাহর সৃষ্টিক্ষমতার এক বিস্ময়কর দৃষ্টান্ত।

যাদের আল্লাহ তাআলা ভাষা ও বাকশক্তির নেয়ামত দিয়েছেন, তাদের কর্তব্য এই নেয়ামতের সঠিক ব্যবহার করা এবং এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতা-মাতা ও আত্মীয়দের সঙ্গে সদাচরণ করবে এবং মানুষের সঙ্গে উত্তম কথা বলবে।

এতে বোঝা যায়, সুন্দর ভাষা ও হাসিমুখে কথা বলা একজন মুসলমানের নৈতিক ও দ্বীনি দায়িত্ব। রাসুল সা. বলেছেন, কোনো নেক কাজকেই তুচ্ছ মনে কোরো না, এমনকি যদি তা ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img