Saturday, June 27, 2026
36.2 C
Dhaka

অন্যের মোবাইল দেখা কেন হারাম

অনুমতি ছাড়া অন্যের মোবাইল ফোনের স্ক্রিনে চোখ রাখা ইসলামি শরিয়তে নিষিদ্ধ বলে মত দিয়েছেন খ্যাতিমান ইসলামি চিন্তাবিদ শায়খ ড. সাদ বিন তুর্কি আল-খাতলান। এক ফতোয়ায় তিনি বলেন, এটি ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ এবং গুপ্তচরবৃত্তির শামিল।

সৌদি আরবের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া বিভাগের অধ্যাপক ও দুই পবিত্র মসজিদের শিক্ষক ড. আল-খাতলান সাম্প্রতিক এক ভিডিও বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, মোবাইল ফোন সম্পূর্ণ ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত। মালিকের অনুমতি ছাড়া এর স্ক্রিন বা ভেতরের তথ্য দেখার অধিকার কারও নেই।

তিনি কোরআনে কারিমের সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতের আলোকে ব্যাখ্যা করেন, যেখানে গুপ্তচরবৃত্তি নিষিদ্ধ করা হয়েছে। তার মতে, অন্যের ফোনে থাকা ব্যক্তিগত বার্তা, ছবি বা তথ্য ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে দেখা গোপনীয়তা লঙ্ঘনের শামিল এবং মালিকের সম্মতি ছাড়া তা হারাম।

তবে ফোনের মালিক যদি নিজে কাউকে দেখানোর উদ্দেশ্যে স্ক্রিন খুলে ধরেন বা কোনো ভিডিও কিংবা ছবি শেয়ার করেন, সে ক্ষেত্রে তা দেখায় ধর্মীয় বাধা নেই বলে তিনি উল্লেখ করেন।

এই ফতোয়া এমন সময়ে এসেছে, যখন গণপরিবহন বা জনসমাগমপূর্ণ স্থানে অন্যের ফোনের স্ক্রিনে তাকানোর প্রবণতা বাড়ছে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে এ ধরনের আচরণ অনুচিত ও পরিহারযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...
spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...
spot_img